আজকাল ওয়েবডেস্ক: বেপরোয়া গতির বলি এক পুলিশকর্মী। বুধবার ভোর পাঁচটা নাগাদ মানিকতলা মোড়ের কাছে বেপরোয়া ট্রাকের ধাক্কায় মৃত এক পুলিশকর্মী। জানা গেছে ডিউটি সেরে মোটরবাইকে চেপে বাড়ি ফিরছিলেন পশ্চিম বন্দর থানার কনস্টেবল অভিজিৎ চক্রবর্তী। তখনই ঘটে দুর্ঘটনা।
জানা গেছে, পশ্চিম বন্দর থানায় কর্মরত ছিলেন অভিজিৎ চক্রবর্তী। মঙ্গলবার রাতে তাঁর নাইট ডিউটি ছিল। ডিউটি শেষ করে বুধবার ভোর রাতে বারাসতে নিজের বাড়িতে ফিরছিলেন তিনি। সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে বিবেকানন্দ রোড হয়ে মানিকতলা ক্রসিং পেরিয়ে বিবেকানন্দ রোড ও রাজা দীনেন্দ্র স্ট্রিটের সংযোগস্থলে আসার পর একটি দ্রুতগামী ট্রাক পাশ থেকে ধাক্কা মারা বাইকে। প্রবল ধাক্কায় রাস্তার পাশে ছিটকে পড়েন অভিজিৎ। ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পরেই ঘটনাস্থল থেকে উধাও হয় ট্রাকটি। ঘটনার তদন্তে নেমে ট্রাফিক পোস্টে থাকা একাধিক সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ। সকালেই ঘটনাস্থলে ছুটে যায় কলকাতা পুলিশর ফেটাল স্কোয়াড। দুর্ঘটনাস্থল খতিয়ে দেখা হয়।