আজকাল ওয়েবডেস্ক: নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আক্রমণ করলেন বামেদেরও। সোমবার নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুরে বিজয়া সম্মলনীর মঞ্চ থেকে। আত্মপ্রচারের উদাহরণ দিতে গিয়ে মমতা বলেন, "আমি নিজের নামে স্টেডিয়াম করি না। কারণ প্রয়োজন নেই।"
প্রসঙ্গত, গুজরাটের মোতেরা ক্রিকেট স্টেডিয়ামের নাম বদল করে রাখা হয়েছে নরেন্দ্র মোদির নামে। এইমুহূর্তে এই স্টেডিয়াম "নরেন্দ্র মোদি স্টেডিয়াম" বলে পরিচিত। এদিন আত্মপ্রচারের উদাহরণে স্টেডিয়ামের প্রসঙ্গ তোলেন মমতা। এরসঙ্গে অভিযোগ করেন রাজ্য থেকে কর নিয়ে যাওয়া সত্বেও কীভাবে কেন্দ্রের তরফে রাজ্যকে ১০০ দিনের কাজসহ আবাস যোজনা ও গ্রামীণ সড়ক নির্মাণের টাকা দেওয়া বন্ধ করা হয়েছে।
এর পাশাপাশি বামেদের আক্রমণ করে মমতা বলেন, "৩৪ বছরে চাষীদের থেকে চাল কেনা হতো না।" বাম আমলে রেশন বন্টনের দুর্নীতির অভিযোগে তিনি বলেন, "আমাদের সময় ১ কোটি রেশন কার্ড বাতিল করা হয়েছে।" তাঁর অভিযোগ, ওই কার্ড বামেরা রেশন তুলে নেওয়া ছাড়াও ভুয়ো ভোটারদের ভোট দেওয়ার জন্য ব্যবহার করত।
তৃণমূল আমলে রেশন বন্টন ব্যবস্থা নিয়ে মমতার প্রশ্ন, "কেউ অনাহারে মারা গেছেন বলতে পারবেন?" তাঁর অভিযোগ, রেশন বন্টন ব্যবস্থা নিয়ে বাম আমলের ৩৪ বছরের অনিয়ম ঘোচাতে ১০ বছর সময় লেগেছে। এদিন এই বিজয়া সম্মিলনী বাংলার দুর্গাপূজা এবং সে প্রসঙ্গে রাজ্য প্রশাসনের প্রশংসা করে তিনি বলেন, ৪০ হাজার বিদেশি বাংলার দুর্গাপূজা দেখতে এসেছেন। সারা দেশ থেকে মানুষ এসেছেন।