বাড়ি সাজানোর জন্য কত রকমের ছবি, শোপিস, ইত্যাদি ব্যবহার করা হয়। কিন্তু বাস্তু মেনে সবসময় সবটা করা হয় না। আর এর প্রভাব সরাসরি ঘর, পরিবারে পড়ে। যদি সংসারে সমৃদ্ধি আনতে চান তাহলে বাস্তু শাস্ত্র মেনে বাড়ির দরজায় এই মাছের ছবি টাঙান। এতে সংসার সুখ, সমৃদ্ধি আসবে। ছবি- সংগৃহীত
2
7
বাস্তু অনুযায়ী মাছকে পবিত্রতার প্রতীক বলে মনে করা হয়। কেন? জলে মাছ সবসময় সাঁতার কেটে সামনের দিকে এগোয়। অর্থাৎ উন্নতি। সাফল্য। তাই বাড়িতে মাছের ছবি টাঙালে জীবনেও উন্নতি, সাফল্য আসে বলে মনে করা হয়। ছবি- সংগৃহীত
3
7
তাই জেনে নিন বাড়ির দরজায় কোন মাছ টাঙাবেন। কোন মাছের ছবি সংসারে ইতিবাচকতা আনবে, একই সঙ্গে সৌন্দর্য বাড়াবে রইল তার তালিকা। ছবি- সংগৃহীত
4
7
বাস্তু শাস্ত্র অনুযায়ী গোল্ডেন ফিশের ছবি লাগানো উচিত বাড়িতে। বিশেষ করে যদি ৭ গোল্ডেন ফিশ এবং একটি কালো মাছের ছবি বাড়িতে লাগালে ইতিবাচক শক্তি বাড়ে। ব্যালেন্স বজায় থাকে। ছবি- সংগৃহীত
5
7
এঞ্জেল ফিশের ছবিও টাঙাতে পারেন। এতে সুন্দর লাগে যেমন, তেমনই ঘরে শান্তি, স্থিরতা বজায় থাকে। ছবি- সংগৃহীত
6
7
আর্থিক অবস্থার উন্নতি ঘটুক, শ্রীবৃদ্ধি হোক চাইলে জল কপুর মাছের ছবি টাঙান। নতুন সুযোগকে আকর্ষক করে, উন্নতিতে সাহায্য করে। বাড়ির উত্তর পূর্ব দিকে লাগাবেন এই মাছের ছবি। ছবি- সংগৃহীত
7
7
সমুদ্র জীবনের বিশালতা এবং উন্নতি বোঝায়। তাই সমুদ্র বা সামুদ্রিক মাছের ছবি বাড়িতে রাখলে সেটা উন্নতিতে সাহায্য করে। ইতিবাচক বদল আনে বাড়ির পরিবেশে। ছবি- সংগৃহীত