ভারতের একাধিক জায়গায় ট্যুরিস্টদের সহজেই আকর্ষণ করে। প্রতি বছর বহু মানুষ সেখানে বেড়াতে যান। আবার শান্ত পরিবেশ, দুর্দান্ত ভিউ, ইত্যাদির জন্য অনেকে বিদেশেও পাড়ি জমান। কিন্তু জানেন কি ভারতের বুকে এমন একাধিক জায়গা রয়েছে যা রীতিমত টেক্কা দেবে বিদেশকে। ছবি- সংগৃহীত
2
7
কৌশানি: ভারতের মিনি সুইজারল্যান্ড বলা হয়ে থাকে এটিকে। সুউচ্চ বরফ থাকা পর্বত শৃঙ্গ, সবুজে থাকা উপত্যকা, সবটা মিলিয়ে চোখ এবং মনের আরাম এই জায়গা। গরম থেকে নিস্তার পেতে এবার এখানে বেড়াতে যেতে পারেন। ছবি- সংগৃহীত
3
7
তাওয়াং: উত্তর পূর্ব ভারতের অরুণাচল প্রদেশের এই জায়গাটি যেমন শান্ত, তেমনই সুন্দর। বরফে ঢাকা পাহাড়, অপরূপ সুন্দর হ্রদ, মনাস্ট্রিতে ভরা এই জায়গা এবারের গরমের ছুটির ঠিকানা হতেই পারে। ছবি- সংগৃহীত
4
7
গোরকানা: যাঁরা গোয়ার মতো সমুদ্র সৈকত উপভোগ করতে চাইছেন, এদিকে ভিড়ভাট্টা এড়াতেও চাইছেন? তাহলে কর্নাটকের এই জায়গাটি আপনার গন্তব্য হতেই পারে। শান্ত পরিবেশ, মনোমুগ্ধকর সূর্যাস্ত দেখার আদর্শ জায়গা। ছবি- সংগৃহীত
5
7
মাজুলি: অসমে অবস্থিত বিশ্বের সবথেকে বড় নদী দ্বীপেও ছুটি কাটাতে যেতে পারেন। এখানের সংস্কৃতি, সবুজ স্নিগ্ধ পরিবেশ আপনার মন কাড়তে বাধ্য। এখানকার টেঙ্গাপানিয়া পিকনিকের আদর্শ জায়গা। ছবি- সংগৃহীত
6
7
জিরো ভ্যালি: কেবল তাওয়াং নয়, অরুণাচল প্রদেশের তাওয়াং ভ্যালিও এবার আপনার গরমের গন্তব্য হতে পারে। এখানকার আপাতানি আদিবাসীদের সংস্কৃতি, রীতি, রেওয়াজ দেখার মতো। জিরো মিউজিক ফেস্টিভ্যাল এর অন্যতম আকর্ষণ। ছবি- সংগৃহীত
7
7
স্পিতি ভ্যালি: যাঁরা অফরোডিংয়ের পাশাপাশি হিমালয়ের ভয়ঙ্কর রূপের সাক্ষী থাকতে চান তাঁদের গন্তব্য এটি হতেই পারে। সঙ্গে মনাস্ট্রি, নদীর সৌন্দর্য তো আছেই। ছবি- সংগৃহীত