প্রবল ঝড়বৃষ্টি আসছে দক্ষিণ বঙ্গের প্রায় সমস্ত জেলায়৷ হাওয়া অফিস জানিয়েছে, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগণায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বৃষ্টি হবে। এছাড়াও বাকি বেশ কয়েকটি জেলায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি হতে চলেছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর৷
2
8
রাত ১১টা ৪০ মিনিট থেকে আগামী দু'-তিন ঘণ্টায় কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এই তিন জেলায় লাল সর্তকতা জারি হয়েছে।
3
8
মার্চের শেষ সপ্তাহে একটানা ঝড়বৃষ্টির সম্ভাবনা বাংলা জুড়ে। দিনের বেলায় চড়া রোদে অস্বস্তি অনুভূত হলেও, সন্ধ্যার পর জেলায় জেলায় জেলায় ঝেঁপে বৃষ্টি নামতে পারে।
4
8
আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৭ ডিগ্রি সেলসিয়াস।
5
8
আজ থেকে একটানা বজ্রপাত, বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গজুড়ে। যার জেরে ভ্যাপসা গরম থেকে সামান্য স্বস্তি পাওয়া যাবে। আগামী এক সপ্তাহে তাপমাত্রার হেরফের হবে না।
6
8
কিছু জেলায় বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। জারি রয়েছে হলুদ সর্তকতা।
7
8
এছাড়াও দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায় এক বা দুই জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। একই সঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত (৭ থেকে ১১ সেন্টিমিটার) হতে পারে, যা পাহাড়ি এলাকায় ধসের আশঙ্কা বাড়াতে পারে।
8
8
আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই ধরনের পরিস্থিতিতে সাধারণ মানুষকে সতর্ক থাকতে হবে। বিশেষ করে বজ্রপাতের সময় খোলা জায়গা এড়িয়ে চলা, বিদ্যুতের খুঁটি বা বড় গাছের নিচে না দাঁড়ানো এবং প্রয়োজনে ঘরের ভিতরে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কৃষকদেরও ফসল সুরক্ষিত রাখার জন্য আগাম ব্যবস্থা নিতে বলা হয়েছে।