আজ শনিবার ২৮ মার্চ ২০২৬। আজকের দিনটি মোটের উপর মিশ্র ফলের ইঙ্গিত দিচ্ছে। কিছু রাশির জন্য সাফল্য, নতুন সুযোগ ও সুখবর থাকলেও, কয়েকটি রাশিকে সতর্ক থেকে চলতে হবে।
2
13
মেষ: আজ আপনার জন্য খুব ভাল দিন। বন্ধু বা সহকর্মীদের সাহায্যে কাজ সহজে এগোবে। অফিসে আপনার কাজের প্রশংসা হতে পারে। তবে রাগ নিয়ন্ত্রণে রাখা জরুরি।
3
13
বৃষ: আজ একটু ধীর গতিতে চলাই ভাল। তাড়াহুড়ো করলে ভুল হতে পারে। কাজের ক্ষেত্রে ধৈর্য রাখলে শেষে লাভ হবে।
4
13
মিথুন: নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে। এই যোগাযোগ ভবিষ্যতে কাজে লাগবে। তবে অতিরিক্ত চিন্তা করলে নিজেরই ক্ষতি হবে।
5
13
কর্কট: আজ নিজের মনকে শান্ত রাখার দিন। তাড়াহুড়ো না করে ধীরে কাজ করুন। পরিবারের সঙ্গে সময় কাটালে ভাল লাগবে।
6
13
সিংহ: পার্টনারশিপ বা যৌথ কাজে সাফল্য আসতে পারে। ব্যবসা বা নতুন পরিকল্পনায় ভাল ফল পাবেন।
7
13
কন্যা: কাজের ক্ষেত্রে একটু বেশি সতর্ক থাকা দরকার। ছোট ভুল বড় সমস্যার কারণ হতে পারে। তাই মনোযোগ দিয়ে কাজ করুন।
8
13
তুলা: নতুন সম্পর্ক বা যোগাযোগ তৈরি হতে পারে। সামাজিকভাবে সক্রিয় থাকলে লাভ হবে।
9
13
বৃশ্চিক: আজ নিজের জন্য কিছু সময় বের করুন। বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ভাল করে ভাবুন।
10
13
ধনু: দলগত কাজে সাফল্য আসবে। নতুন পরিকল্পনা শুরু করার জন্য আজকের দিনটি ভাল।
11
13
মকর: আজ কাজের ক্ষেত্রে নিয়ম মেনে চলা খুব জরুরি। পরিকল্পনা মতো এগোলে সফল হবেন।
12
13
কুম্ভ: আপনার জন্য আজ ভাল দিন। নতুন আইডিয়া বা প্রযুক্তিগত কাজে সাফল্য পেতে পারেন। নতুন সুযোগ আসতে পারে।
13
13
মীন: আজ আবেগ একটু বেশি কাজ করতে পারে। তাই মাথা ঠান্ডা রেখে চলুন। ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে।