আজকাল ওয়েবডেস্ক: রেশন বণ্টন দুর্নীতি মামলায় শুক্রবার কাকভোরে গ্রেপ্তার হন প্রাক্তন খাদ্যমন্ত্রী, বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এদিন সকালে জোকার হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার পর তাঁকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হয়। জ্যোতিপ্রিয়কে ৬ নভেম্বর পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। হেফাজতে থাকাকালীন বাড়ির খাবার খাবেন মন্ত্রী। ২৪ ঘণ্টার মধ্যে কমান্ড হাসপাতাল একটি মেডিক্যাল বোর্ড গঠন করবে। ওই বোর্ড জ্যোতিপ্রিয়র স্বাস্থ্য পরীক্ষা করবে। স্ত্রী ১ ঘণ্টা করে দেখা করতে পারবেন।
উল্লেখ্য, আদালতে শুনানি চলাকালীনই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জ্যোতিপ্রিয়। ১৪ দিনের হেফাজতের নির্দেশ শুনেই জ্ঞান হারিয়ে ফেলেন মন্ত্রী। জ্ঞান হারিয়ে আদালতের মধ্যে মাটিতে লুটিয়ে পড়েন। মন্ত্রীর কাছে ছুটে যান মন্ত্রী কন্যা। কয়েক মিনিটের মধ্যে তাঁকে কোর্ট রুমের বাইরে এনে বসানো হয়। অ্যাম্বুল্যান্স ডাকাও হয়। তবে সূত্রের খবর, তাঁর বর্তমানে খানিকটা সুস্থ আছেন।