আজকাল ওয়েবডেস্ক: সন্ধে সাতটা নাগাদ চিৎপুর অঞ্চলের একটি কাগজের গুদামে আগুন লাগার ঘটনাটি ঘটে। স্ট্র্যান্ড রোডের রাস্তা থেকে এই গুদাম অনেকটাই ভেতরে। ফলে হতাহতের কোনও খবর নেই। চার ঘন্টার বেশি সময় পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি দমকল। আশেপাশে জনবসতি না থাকায় আগুন ছড়িয়ে পড়েনি। কীভাবে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে। আগুন লাগার পর গোটা অঞ্চল ধোঁয়ায় ঢেকে গিয়েছে।
চিৎপুরে কাগজের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ১২টি ইঞ্জিন
















