আজকাল ওয়েবডেস্ক: নভেম্বর মাসেই রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন। তার আগে রাজ্য সরকারের তরফে নেওয়া হলো জরুরি প্রয়াস। রাজ্যের উচ্চ শিক্ষার উন্নতির জন্য সরকারি বেসরকারি শিক্ষা ব্যবস্থা একত্র হল এই সম্মেলনে। ছাত্র-ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যতের কথা মাথায় রেখেই এই প্রচেষ্টা রাজ্য সরকারের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সহ বহু বিশিষ্টজন। শিক্ষামন্ত্রী জানান, বিজনেস সামিট রয়েছে রাজ্যে। তাই এই সম্মেলনের গুরুত্ব রয়েছে। পড়ুয়ারা পরবর্তীকালে এই প্রয়াসের মাধ্যমে উপকৃত হবে।