যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এফ.ই.টি.এস.ইউ. (ফেটসু) আয়োজন করেছে ছায়ানট চলচ্চিত্র ও নাট্য উৎসবের৷ এটি ভারতের বৃহত্তম ছাত্র-পরিচালিত চলচ্চিত্র ও নাট্য উৎসবে পরিণত হয়েছে। আগামী ২৩ থেকে ২৭ মার্চ এই উৎসবের আয়োজন করা হয়েছে৷ যাদবপুর বিশ্ববিধ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত এই চলচ্চিত্র উৎসব।
এই উৎসব উপলক্ষ্যে কলকাতায় বিশেষ কিছু চলচ্চিত্র প্রথমবার দেখানো হবে৷ এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পরিচালক অনুপর্ণা রায়। ভেনিস বিজয়ী 'সংগস অফ ফরগটেন ট্রিজ' কলকাতায় প্রথমবার দেখানো হবে এই উৎসবে।
এছাড়াও থাকছে ঈশান ঘোষের 'মরিচিকা', কানু বেহলের 'আগ্রা', নাসিরুদ্দিন শাহ, হুমা কোরেশী প্রমুখ অভিনীত দিবাকর ব্যানার্জীর 'টিস', তিলোত্তমা সোমের 'শ্যাডোবক্স'।
বুসান মনোনীত অসমীয়া চলচ্চিত্র 'কোক কোক কোকুক' এই উৎসবে প্রদর্শন করা হবে৷ সত্যজিৎ রায় পরিচালিত 'নায়ক' ছাড়াও আরও কিছু সিনেমা দেখানো হবে৷ এছাড়াও ঋদ্ধি সেনের 'কোল্ডফায়ার', অনির্বাণ ভট্টাচার্য অভিনীত বৌদ্ধায়ন মুখার্জীর '২৫১', রঞ্জন ঘোষের 'আদম্য' দেখানো হবে এই উৎসবে৷
৩০টি ভিন্ন ভাষার আন্তর্জাতিক চলচ্চিত্র এই উৎসবে প্রদর্শন করা হবে৷ এছাড়া আরও বহু চলচ্চিত্র থাকছে প্রদর্শনের তালিকায়৷
১৬ই মার্চ একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এই উৎসবের সূচনা করা হবে৷ উৎসবের মূলভাব হিসাবে দুটি বিষয়কে নির্বাচন করা হয়েছে। ‘শান্তির জন্য চলচ্চিত্র’ এবং ‘দমিত ও স্বাধীন কণ্ঠস্বর থেকে উঠে আসা চলচ্চিত্র ও নাট্যমঞ্চ’।
