‌‌আজকাল ওয়েবডেস্ক:‌ অসুস্থ বিকাশরঞ্জন ভট্টাচার্য। বৃহস্পতিবার সন্ধেয় তাঁকে যাদবপুর–সন্তোষপুরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অস্বস্তি বোধ করায় হাসপাতালে ভর্তি করা হয় বিকাশ বাবুকে। পরীক্ষানিরীক্ষার পর তাঁর বুকে পেসমেকার বসানো হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল। তবে আরও কিছুদিন তাঁকে হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হবে।  প্রসঙ্গত, ৭১ বছর বয়স হলেও রাজনীতিতে এখনও তিনি সক্রিয়। তাছাড়া আদালতের কাজেও এখনও তিনি যথেষ্ট সক্রিয়। প্রচুর দৌড়ঝাঁপ করতে হয় তাঁকে। তাঁর দল এবং শুভানুধ্যায়ীরা ছাড়াও রাজনৈতিক বিরোধীরাও বিকাশরঞ্জন ভট্টাচার্যের দ্রুত আরোগ্য কামনা করছেন।