আগামী এক সপ্তাহ অর্থাৎ ২৩ থেকে ২৯ মার্চ কোন রাশির কেমন কাটবে, কার জন্য কী অপেক্ষা করছে জেনে নিন। ছবি- সংগৃহীত
2
13
মেষ: এই সপ্তাহে কাজের জায়গায় মনের মতো সাফল্য পাবেন, কিন্তু তার জন্য বেজায় দৌড়াদৌড়ি করতে হবে। সপ্তাহের শুরু দিকে বেশ খরচ হবে। বাজেটে গণ্ডগোল হবে। সপ্তাহের শেষ দিকে পরিবারের সঙ্গে সুসময় কাটাবেন। ছবি- সংগৃহীত
3
13
বৃষ: এই সপ্তাহ বৃষ রাশির জন্য অত্যন্ত ভাল যেতে চলেছে। কেরিয়ারে উন্নতির নতুন দিশা পাবেন। কঠোর পরিশ্রম করেছেন যে সেটার ফল ভোগ করবেন এই সপ্তাহে। মনের ইচ্ছে পূরণ হবে। বেকাররা পছন্দের চাকরি পাবেন। ব্যবসা বাড়াতে পারবেন। প্রেমের সম্পর্কে রোম্যান্স বাড়বে। ছবি- সংগৃহীত
4
13
মিথুন: পদোন্নতি হবে। হঠাৎ ধনপ্রাপ্তি হবে। জায়গা জমি কিনতে পারেন। সম্পর্কের দিক দিয়ে বিচার করলে এই সপ্তাহ অত্যন্ত ভাল যাবে। জীবনসঙ্গীর সঙ্গে ভাল সময় কাটাবেন। ছবি- সংগৃহীত
5
13
কর্কট: কাজে একাধিক বাধা পাবেন। দেরি হবে কাজে। ব্যবসায়ীরা তেমন লাভ করতে পারবেন না। টার্গেট পূরণ হবে না। সঙ্গীর সঙ্গে ভুল বোঝাবুঝি তৈরি হবে। ছবি- সংগৃহীত
6
13
সিংহ: যা যা কাজ ভেবেছেন সব সময় মতো হবে। নিজের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন কাজের জায়গা। সিনিয়রের সাহায্য পাবেন। বাজারে টাকা আটকে থাকলে সেটা ফেরত পাবেন। সঙ্গীর সঙ্গে কোথাও বেড়াতে যেতে পারেন। ছবি- সংগৃহীত
7
13
কন্যা: চড়াই উৎরাইয়ের মধ্যে দিয়ে কাটবে এই সপ্তাহ। আর্থিক সমস্যায় পড়তে পারেন। কাজ নিয়ে চিন্তা বাড়বে। জুনিয়রের কোনও কাজে অসম্মানিত হতে পারেন। সিদ্ধান্ত নেওয়ার আগে ভাল করে বিবেচনা করুন। ছবি- সংগৃহীত
8
13
তুলা: একটু অসাবধান হলেই বড় বিপদে পড়বেন এই সপ্তাহে। বিশেষ করে গাড়ি চালানোর সময় এবং রাস্তায় বেরোলে সতর্ক থাকুন। কাজ নিয়ে চিন্তা বাড়বে। পৈতৃক সম্পত্তি নিয়ে আইনি জটিলতায় জড়াতে পারেন। ব্যবসায়ীদের সতর্ক থাকতে হবে কোনও লেনদেনের আগে। ছবি- সংগৃহীত
9
13
বৃশ্চিক: সাময়িক লাভের কথা ভেবে এমন কোনও সিদ্ধান্ত নেবেন না যাতে পরে বড় ক্ষতির মুখে পড়তে হয়। কাজের জন্য কাছেপিঠে কোথাও যেতে হতে পারে। রাজনীতির সঙ্গে যাঁরা যুক্ত তাঁদের এই সপ্তাহটা সেই অর্থে ভাল কাটবে না। ছবি- সংগৃহীত
10
13
ধনু: চাকুরিজীবীদের জন্য এই সপ্তাহ মোটের উপর ভালই কাটবে। হঠাৎ ধনলাভ ঘটতে পারে। জায়গা, জমি বা গাড়ি কেনার পরিকল্পনা থাকলে সেটা পূরণ হবে। প্রেমের সম্পর্ক গাঢ় হবে। ছবি- সংগৃহীত
11
13
মকর: কথা বলার সময় ভেবেচিন্তে বলুন। সামান্য কথা থেকে বড় বিপদে জড়াতে পারেন। অহংকার দেখাবেন না। ছাত্রদের ফোকাস নড়বে এই সময়। কাজের জায়গায় শত্রুদের থেকে সাবধান। মানসিক চাপের মধ্যে কাটবে এই সপ্তাহ। ছবি- সংগৃহীত
12
13
কুম্ভ: একের পর এক বিপদে পড়বেন এই সপ্তাহে। দৌড়ঝাঁপ লেগেই থাকবে। অন্যের ভুলের খেসারত আপনাকে দিতে হতে পারে। কোথাও যেতে হলে সতর্কতা অবলম্বন করুন। প্রেমের সম্পর্কও টলমল হবে। ছবি- সংগৃহীত
13
13
মীন: স্বাস্থ্য, পৈতৃক সম্পত্তি নিয়ে কিছু সমস্যার মুখে পড়তে হতে পারে। জায়গা জমি নিয়ে চিন্তা বাড়বে। এমনকী কোর্টে পর্যন্ত যেতে হতে পারে। সপ্তাহে মাঝে সন্তানকে নিয়ে কোনও জটিল পরিস্থিতিতে পড়তে পারেন। ধৈর্য হারাবেন না। ছবি- সংগৃহীত