তীর্থঙ্কর দাস: সামনেই কালীপুজো। কালীপুজো মানেই বাজি। এই বাজি বাজারে আসার আগেই করা হয় পরীক্ষা এবং সেই পরীক্ষা করতে গিয়েই তৈরি হল সমস্যা। শনিবার সকাল ১১ টা থেকে টালা পার্কে তৈরি হয় একের পর এক জটিলতা। সরকারি উদ্যোগে শহরে ৪ টি বাজি বাজার বসছে ৬ নভেম্বর থেকে। সেই বাজি বাজারে বাজি বিক্রি করার আগেই একাধিক পরীক্ষা করা হয়। সকাল থেকে সেই পরীক্ষা করতে টালা পার্কের ময়দানে হাজির হন কলকাতা পুলিশ, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ , দমকলের আধিকারিকরা। তবে ৪ ঘন্টা পেরিয়ে গেলেও এদিন হয়নি বাজি পরীক্ষা। প্রথমে জটিলতা আসে নিনির প্রতিনিধিদের অনুপস্থিথিতে। তারপরে জটিলতা তৈরি হয় মোবাইলে অ্যাপের স্ক্যানারে। স্ক্যান করে যে সার্টিফিকেট হবে সেখানে সই করে ছাড়পত্র দেওয়ার কেউ নেই। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, পুলিশ বা দমকল কেউই সই করে সার্টিফিকেট দিতে রাজি নয়। ফলে বাজি পরীক্ষা করতে গিয়ে নাজেহাল বিক্রেতা থেকে শুরু করে সরকারি আধিকারিক সকলেই। জটিলতা কাটিয়ে কিছু বাজির পরীক্ষা হয়েছে বলেই জানা যাচ্ছ ।