আজকাল ওয়েবডেস্ক: মহালয়ার আগের সন্ধেয় সোনারপুরে সোনার দোকানে ডাকাতির চেষ্টা। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধেয় বারেন্দ্রপাড়ায় একটি সোনার দোকানে। স্থানীয়দের কথায়, শুক্রবার সন্ধেয় দুটি বাইকে করে চারজন দুষ্কৃতী একটি গয়নার দোকানের সামনে আসে। দোকানের ভিতর ঢুকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে লুটপাট চালানোর চেষ্টা করে বলে অভিযোগ। বাধা দেন দোকানের মালিক। লুটপাটে বাধা পেয়ে দুষ্কৃতীরা দোকান মালিকের মাথায় আগ্নেয়াস্ত্র দিয়ে আঘাত করে। দোকান মালিকের চিৎকারে পালিয়ে যায় দুষ্কৃতীরা। পালানোর সময় স্থানীয় অটোচালকরা দুষ্কৃতীদের ধরতে গেলে তারা শূন্যে কয়েক রাউন্ড গুলি চালায়। সোনারপুর থানার পুলিশ ঘটনাস্থলে যায়। তবে এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি।