ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ মুক্তির পর থেকেই কার্যত বক্স অফিসে ঝড় তুলেছে। ১৯ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া এই স্পাই থ্রিলার ইতিমধ্যেই আয় এবং আলোচনার নিরিখে বছরের অন্যতম বড় ছবির তালিকায় জায়গা করে নিয়েছে। তবে এখন দর্শকের কৌতূহলের কেন্দ্রবিন্দু—এই ছবি কবে আসবে ওটিটিতে?
2
11
পরিচালক আদিত্য ধরের এই উচ্চাকাঙ্ক্ষী প্রজেক্ট শুধুমাত্র প্রেক্ষাগৃহেই সীমাবদ্ধ থাকছে না। থিয়েটারের সাফল্যের পাশাপাশি ডিজিটাল মুক্তি নিয়েও শুরু হয়েছে জোর জল্পনা।
3
11
তা কোন ওটিটিতে দেখা যাবে ‘ধুরন্ধর ২’? ধুরন্ধর সিরিজের প্রথম ছবিটি মুক্তি পেয়েছিল নেটফ্লিক্স-এ। কিন্তু সিক্যুয়েলের ক্ষেত্রে বড় পরিবর্তন।‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ এবার আসছে জিও হটস্টার-এ।
4
11
জানা গিয়েছে, ছবিটির ডিজিটাল স্বত্ব কিনতে প্রায় ১৫০ কোটি টাকার চুক্তি হয়েছে—যা প্রথম ছবির তুলনায় প্রায় দ্বিগুণ! টাকার এই বিশাল অঙ্ক বোঝাচ্ছে, ওটিটি প্ল্যাটফর্মের কাছে ছবিটির গুরুত্ব কতটা।
5
11
ওটিটি-তে কবে মুক্তি পেতে পারে? যদিও এখনও পর্যন্ত নির্মাতাদের তরফে নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি, তবে ইন্ডাস্ট্রির প্রচলিত নিয়ম বলছে—থিয়েটার রিলিজের প্রায় ৮ সপ্তাহের মধ্যেই ওটিটি-তে আসে ছবি।
6
11
সেই হিসেবে অনুমান করা হচ্ছে, জুন মাসের দ্বিতীয় সপ্তাহেই ডিজিটাল প্ল্যাটফর্মে দেখা যেতে পারে এই স্পাই থ্রিলার।
7
11
মুক্তি পেয়েই বক্স অফিসে একচেটিয়া দাপট দেখা শুরু করেছে ধুরন্ধর ২। মুক্তির প্রথম দিনেই ১০২.৫৫ কোটি টাকার দুর্দান্ত ওপেনিং— তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি এই ছবিকে।
8
11
প্রথম সপ্তাহান্তেই ৪৫০ কোটি টাকার বেশি আয়। মাত্র চার দিনে বিশ্বজুড়ে ৭০০ কোটির গণ্ডি পেরিয়ে যাওয়া— এই পরিসংখ্যানই প্রমাণ করছে, দর্শকের আগ্রহ 'ধুরন্ধর ২'কে ঘিরে ঠিক কতটা তুঙ্গে।
9
11
গল্পে কী আছে? ছবির কেন্দ্রীয় চরিত্র রণবীর সিং—যিনি জস্কিরাত সিং রাঙ্গি থেকে ধীরে ধীরে পরিণত হন ভারতের নির্মম গুপ্তচর হামজা আলি মাজরিতে।
10
11
পাকিস্তানের লিয়ারি অঞ্চলের কুখ্যাত সন্ত্রাসী ঘাঁটিতে ঢুকে পড়ার এই বিপজ্জনক মিশন, চরিত্রের এবং মানসিক রূপান্তর, সব মিলিয়ে গল্পটি তৈরি করেছে টানটান থ্রিলের আবহ।
প্রেক্ষাগৃহে সাফল্যের পর এখন প্রশ্ন—ওটিটি-তেও কি একইভাবে দাপট দেখাবে ‘ধুরন্ধর ২’?
11
11
যে হারে দর্শকের আগ্রহ বাড়ছে, তাতে ডিজিটাল মুক্তির দিন ঘিরে উত্তেজনা আরও বাড়বে বলেই মনে করছে ইন্ডাস্ট্রি।