আজকাল ওয়েবডেস্ক: সরকারের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল বাংলাদেশ। সূত্রের খবর, দেশ ছেড়ে বর্তমানে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। প্রাক্তন প্রধানমন্ত্রীর বাসভবন ঘিরে ফেলেছে জনতা। টানা টলছে বিক্ষোভ। আর সেই প্রতিবাদের একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। দেখা গিয়েছে, অবিকল বিরাট কোহলির মত দেখতে এক ব্যক্তি প্রতিবাদ করছেন। অবিকল ভারতীয় ক্রিকেটারের মত দেখতে ওই ব্যক্তিকে। আর একজনের কাঁধে চড়ে স্লোগান দিতে দেখা যায় তাঁকে। এই ভিডিও ভা নেটিজেনরা শেয়ার করছেন।
?ref_src=twsrc%5Etfw">August 5, 2024
????King Kohli joins the victory celebration at the streets of Chattogram, #Bangladesh pic.twitter.com/zxl5opkbEq
— Zeyy (@zeyroxxie)Tweet by @zeyroxxie
প্রসঙ্গত,সোমবার দুপুরে উত্তাল বাংলাদেশের আকাশ সীমা পেরিয়ে ভারতে এসেছিল বাঙ্গালদেশের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিমান। প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েই দেশ ছেড়েছিলেন তিনি। রাষ্ট্রপতি ভবন থেকে বায়সেনার হেলিকপ্টারে ঢাকা শাহজালাল বিমানবন্দরে পৌঁছন হাসিনা। বায়ুসেনার সি-১৩০ ট্রান্সপোর্ট এয়ারক্র্যাফট বিমানে এসে নামেন হিন্দন এয়ারবেসে। হাসিনা যখন ভারতে পৌঁছলেন, তখন সোনার বাংলাদেশ পরিণত হয়েছে সেনার বাংলাদেশে।
সেনা প্রধান ঘোষণা করেন, দ্রুত গঠন করা হবে বাঙ্গালদেশের অন্তর্বর্তীকালীন সরকার। সোমবার রাত পর্যন্ত দেশ জুড়ে সংঘর্ষের খবর পাওয়া গিয়েছে সে দেশের সংবাদ মাধ্যম সূত্রে। মঙ্গলবার সকালে বিমানটি গাজিয়াবাদ থেকে উড়ে গেলেও সূত্রের খবর, হাসিনা ওই বিমানে নেই। তিনি এখনও ভারতেই রয়েছেন। তাঁর পরবর্তী গন্তব্য কী এখনও জানা যায়নি। ইরাল হতেই
