আজকাল ওয়েবডেস্ক: বিদেশের মাটিতে চরম অপমানিত পাক সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসিম মুনির। গলায় ঝোলানো পরিপয়পত্রটি উল্টে যাওয়ায় অনুষ্ঠানে ঢোকার আগেই তাঁকে আটকে দেন জার্মানির মিফনিখের নিরাপত্তা বাহিনী।
ঠিক কী হয়েছিল?
ফিল্ড মার্শাল মুনির এবং তাঁর দল 'মিউনিখ নিরাপত্তা সম্মেলন'-এ যোগ দিতে জার্মান শহরে পৌঁছন। সংলাপ এবং সংঘাত সমাধানের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে ব্যাপকভাবে বিবেচিত 'মিউনিখ নিরাপত্তা সম্মেলন'। এই সম্মেলনে প্রতি বছর বিশ্ব নেতা, কূটনীতিক এবং নিরাপত্তা বিশেষজ্ঞদের একত্রিত করে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় আলোচনা হয়। সেই সম্মেলনেই আমন্ত্রিত ছিলেন আসিম মুনির।
সম্মেলনে প্রবেশের মাত্র কয়েক কদম দূরে আসুম মুনিরকে আটকান নিরাপত্তা রক্ষীরা। তাঁরা মুনিরের গলায় ঝুলন্ত পরিচয়পত্রের দিকে ইঙ্গিত করে টোকা দেন। এক নিরাপত্তা কর্মী বলেন, "আপনি কি এটাকে উল্টে দিতে পারেন?"
যারপরনাই হতহবাক মুনিরের চোখে-মুখে তখন অস্বস্তির ছাপ।
এদিকে জার্মানি-ভিত্তিক সিন্ধি রাজনৈতিক সংগঠন, জে সিন্ধু মুত্তাহিদা মাহাজ (জেএসএমএম), মিউনিখ নিরাপত্তা সম্মেলনে ফিল্ড মার্শাল মুনিরের অংশগ্রহণের তীব্র আপত্তি জানিয়েছে। আমন্ত্রণকে "গভীরভাবে দুঃখজনক" বলে অভিহিত করেছে এই সংগঠন। পাকিস্তানে মুনিরের কার্যকলাপকে আন্তর্জাতিক অংশীদারদের বিষয়টি নজরে আনার আহ্বান জানিয়েছে।
জেএসএমএমের সদস্যরা পাকিস্তানে মানবাধিকার লঙ্ঘনের কথা তুলে ধরে অনুষ্ঠানস্থলের বাইরে বিক্ষোভ দেখান। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, জার্মান সরকার এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলির উদ্দেশ্যে এক আনুষ্ঠানিক বিবৃতিতে, জেএসএমএম চেয়ারম্যান শফি বুরফাত উচ্চ-স্তরের বৈশ্বিক ফোরামে ফিল্ড মার্শাল মুনিরের উপস্থিতিতে "গভীর শোক ও দুঃখ" প্রকাশ করেন।
