আজকাল ওয়েবডেস্ক: সময় যত এগোচ্ছে, ততই কঠিন হচ্ছে পরিস্থিতি। একে অপরকে কড়া হুঁশিয়ারি দিচ্ছে। হুঁশিয়ারি, বুঝে নেওয়ার। শেষ দেখার। এই পরিস্থিতিতে হাতে প্রাণ নিয়ে দৌড়চ্ছেন দু' দেশের সাধারণ মানুষ। মুহূর্ত পেরোচ্ছে সাইরেন আর বিস্ফোরণের শব্দে।

?ref_src=twsrc%5Etfw">June 14, 2025

 

শুক্রবার ভোররাতে ইজরায়েল হামলা চালায় ইরানে। কড়া প্রত্যাঘাতের বার্তা সেদিন সকালেই এসেছিল। রাত বাড়তেই পাল্টা প্রত্যাঘাত করে ইরান। শনিবারের পর, ভারতীয় সময় রবিবার রাতেও দু' দেশ একে অপরের উপর মিসাইল ছুঁড়েছে। ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, ইজরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় তেহরানের শাহারান প্লান্ট ও আরও একটি জ্বালানি ভাণ্ডারে দাউদাউ করে আগুন ধরে গিয়েছে। অন্যদিকে ইজরায়েলের তরফে জানানো হয়েছে, গতকাল রাতে ইরানের প্রথম হামলায় তিনজনের মৃত্যু ও ১৭০ জনেরও বেশি আহত হয়েছেন।

?ref_src=twsrc%5Etfw">June 14, 2025

 

ইজরায়েল ডিফেন্স ফোর্সেস জানিয়েছে, ইরান ঠিক কোথায় কোথায় হামলা চালিয়েছে সে দেশের। সোশ্যাল মিডিয়া পোস্টে লেখা হয়েছে, লক্ষ লক্ষ সাধারণ মানুষ সাইরেনের শব্দে দৌড়চ্ছেন নিশ্চিন্ত আশ্রয়ের জন্য। তালিকায় উল্লেখ-জেরুজালেম, আশদোদ, কেফার রুপিন, মাওজ হাইম, নেভে ইতান, গ্যানি হাগ’, বেইট শিয়ান, হামাদিয়া, এইন হানাতজিভ, কেফার রুপিন, মাওজ হাইম, নেভে ইতান, সেদেহ ইলিয়াহু, রেচভ, শ্লুচোট, হাভাত এডেন, তেল তেওমিম, ট্রুফিম, রেশফিম, নির ডেভিড,  মেরাভ, বেইট আলফা এবং হেফতজিবা, পালমাচিন ইন্ডাস্ট্রিয়াল পার্ক, রিশোন লেজিয়ন-ইস্ট, রিশোন লেজিয়ন-পশ্চিম-সহ একাধিক জায়গার।