আজকাল বিভিন্ন ক্ষেত্রে নানা পরিষেবা পেতে প্যান এবং আধার লিঙ্ক জরুরি হয়ে পড়েছে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে আয়কর রিটার্ন ফাইল, ইউপিআই-এর মাধ্যমে আর্থিক লেনদেন, প্রভিডেন্ট ফান্ড এমনকি সরকারি সুবিধা পেতেও এই কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কিন্তু এখনও বহু মানুষ হয় অতটা গুরুত্ব দিচ্ছেন না বিষয়টায়। অথবা লিঙ্ক করার সময় এমন কিছু ভুলত্রুটি করছেন যে হঠাৎ নানা অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। হয় আটকে যাচ্ছে টাকা নয় বন্ধ হয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ পরিষেবা। এমনকি সামান্য ভুলচুকেই আয়কর দপ্তরের নোটিসও চলে আসতে পারে।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, প্যান এবং আধার লিঙ্ক করার ক্ষেত্রে সাবধানী হওয়া জরুরি। নইলেই বড়সড় সমস্যার মুখে পড়তে হতে পারে। লিঙ্ক করা না থাকলেও হতে পারে সমস্যা।
2
7
প্যান ও আধার লিঙ্ক না থাকলে কী ধরনের সমস্যা হতে পারে?
সরকারি নিয়ম অনুযায়ী, প্যান এবং আধার লিঙ্ক করা না থাকলে প্যান কার্ড অনেক ক্ষেত্রে 'নিস্ক্রিয়' হয়ে যেতে পারে। অর্থাৎ হঠাৎই এর কার্যকারিতা বন্ধ হয়ে যেতে পারে। এ দিকে প্যান নিষ্ক্রিয় হয়ে গেলে বিভিন্ন আর্থিক পরিষেবার সুবিধা পাওয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। যেমন-
১। আয়কর রিটার্ন ফাইল (আইটিআর) করতে সমস্যা হতে পারে।
২। আয়করের যে রিফান্ড পান, তা আটকে যেতে পারে।
৩। ব্যাঙ্কিং পরিষেবার ক্ষেত্রে তৈরি হতে পারে জটিলতা।
৪। ব্যাঙ্কে ডিম্যাট বা ট্রেডিং অ্যাকাউন্ট ব্যবহারের ক্ষেত্রে সমস্যা হতে পারে।
৫। বড় অঙ্কের আর্থিক লেনদেনের ক্ষেত্রে নজরদারি বাড়তে পারে।
তাই, কোনও ভাবেই বিষয়টিকে গুরুত্বহীন ভাবলে চলবে না।
3
7
কোন ভুলে বাড়ছে সমস্যা?
অনেকেরই প্যান ও আধার কার্ডে নামের বানান, জন্মতারিখ বা লিঙ্গ পরিচয়ে ভুল রয়ে গিয়েছে। এই ছোট ভুলগুলির কারণেই দু'টি কার্ড লিঙ্ক করার ক্ষেত্রে সমস্যা হতে পারে। দেখা গিয়েছে, যাঁরা প্যান কার্ডে-এ নিজেদের পুরো নাম লেখেননি, আধার কার্ডেও ব্যবহার করেছেন ছোট নাম, কেউ বিয়ের পরে বাবার পদবী ব্যবহার না করলেও কার্ডে পদবী পরিবর্তন করতে ভুলে গিয়েছেন, কারও জন্মসাল বা তারিখে ভুল থেকে গিয়েছে। এই ধরনের ছোট ছোট ভুলভ্রান্তিতেও যাচাইকরণের সময় সমস্যা হতে পারে। যার ফলে দু'টি কার্ড লিঙ্ক করা সম্ভব হয় না।
4
7
আয়কর রিটার্ন-এর রিফান্ডে সমস্যা
আয়কর বিশেষজ্ঞরা জানাচ্ছেন, প্যান নিস্ক্রিয় হয়ে গেলে আয়কর রিটার্ন প্রক্রিয়া শুরু করতে দেরি হতে পারে। এমনকি রিফান্ড পাওয়ার ক্ষেত্রেও অসুবিধা হতে পারে। যাঁরা চাকরিজীবী বা ব্যবসায়ী, তাঁদের ক্ষেত্রে এই সমস্যা আরও বড় আকার ধারণ করতে পারে। কারণ এঁদের মধ্যে অনেকেই বছরের শেষে ওই টাকার উপর নির্ভর করেন।
5
7
ইউপিআই ও ব্যাঙ্কিং পরিষেবায় প্রভাব
বর্তমানে ডিজিটাল ব্যাঙ্কিংয়ের যুগ। ফলে নানা সুযোগসুবিধা এখন দ্রুত বদলাচ্ছে। প্যান ও আধার যাচাইকরণের ক্ষেত্রেও বিধিনিষেধ বাড়ায় ভবিষ্যতে কেওয়াইসি আপডেট না থাকলে কিছু পরিষেবায় সমস্যা দেখা দিতে পারে বলে মত বিশেষজ্ঞদের। গ্রাহকদের নতুন অ্যাকাউন্ট খোলা থেকে বড় অঙ্কের আর্থিক লেনদেন, আর্থিক ঋণে সম্মতি, বিনিয়োগের অ্যাকাউন্ট যাচাইকরণ-সমস্ত ক্ষেত্রেই প্যানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
6
7
প্যান নিস্ক্রিয় না সক্রিয় কী ভাবে বুঝবেন?
সাধারণ মানুষকে আয়কর দপ্তরের নিজস্ব পোর্টালে যেতে হবে। সেখানে গিয়ে 'প্যান স্টেটাস চেক'-এ গিয়ে খুব সহজেই দেখে নেওয়া যাবে। ওই বিকল্পে নিজেদের প্যান নম্বর এবং বাকি তথ্য দিলেই দেখা যাবে স্টেটাস। বিশেষজ্ঞদের মত, ভবিষ্যতে ঝামেলা এড়াতে দ্রুত প্যান ও আধারের তথ্য মিলিয়ে দেখে নিতে হবে।
7
7
কোন ভুল করবেন না?
১। প্যান ও আধার লিঙ্ক হয়েছে কিনা তার স্টেটাস চেক করা
২। ভুল মোবাইল নম্বর ব্যবহার করা
৩। আধার আপডেট না করা
৪। পুরনো কেওয়াইসি আপডেট না করা
৫। একাধিক প্যান কার্ড ব্যবহার করা