আজকাল ওয়েবডেস্ক: ইতালীয় ইতিহাসবিদ ইভান মালারা ১৫৫১ সালে প্রকাশিত টলেমির আলমাজেস্টের পাতাগুলি পড়ার সময় কিছু হাতে লেখা নোট দেখতে পান। দ্বিতীয় শতাব্দীর এই বইয়ের লেখাগুলি ভূ-কেন্দ্রিকতার তত্ত্বকে সমর্থন করে। যে তত্ত্ব অনুযায়ী পৃথিবী মহাবিশ্বের কেন্দ্রে অবস্থিত। বইয়ের নোটগুলি অন্য কেউ নয় বরং জ্যোতির্বিজ্ঞানের সর্বশ্রেষ্ঠ নাম গ্যালিলিও গ্যালিলি লিখেছিলেন, যিনি প্রথম বলেছিলেন যে সূর্য সৌরজগতের কেন্দ্রে অবস্থিত। শীর্ষস্থানীয় গ্যালিলিও পণ্ডিতরা নিশ্চিত করেছেন যে মালারা আলমাজেস্টে যে লেখাটি পেয়েছেন তা গ্যালিলিওর কাজ। ইতালির ফ্লোরেন্সের জাতীয় কেন্দ্রীয় গ্রন্থাগার এই আবিষ্কারের ঘোষণা করেছে। এই আবিষ্কারের উপর একটি গবেষণাপত্র জ্যোতির্বিদ্যার ইতিহাসের জার্নালে জমা দেওয়া হবে।
মালারা ইল সোল ২৪ ওরে লিখেছেন যে আবিষ্কারটি দেখায় যে “গ্যালিলিও, যিনি কেবল আলমাজেস্টের একজন বিচক্ষণ পাঠকই ছিলেন না বরং টলেমির জটিল গাণিতিক প্রদর্শনেরও একজন গভীর অনুরাগী ছিলেন।”
বিশ্লেষকদের মতে, গ্যালিলিও ১৫৯০ সালের দিকে নোটগুলি লিখেছিলেন। বৃহস্পতির চারটি চাঁদ আবিষ্কার করার ২০ বছর আগে, যেগুলিকে এখনও গ্যালিলিয়ান চাঁদ বলা হয়, এই বিশেষ বইটি তাঁর কাছে ছিল। ১৬৩৩ সালে গ্যালিলিওকে গৃহবন্দি করা হয়েছিল ধর্মদ্রোহিতার জন্য। তাঁর বিরুদ্ধে অভিযোগ যে তিনি বলেছিলেন, পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করে (সূর্যকেন্দ্রিকতা) এবং আমাদের গ্রহ মহাবিশ্বের কেন্দ্রে নয়। শনির বলয় আবিষ্কারের জন্যও তাঁকে কৃতিত্ব দেওয়া হয়।
মালারা সায়েন্সকে বলেন, “গ্যালিলিও যে বইটির মালিক ছিলেন তাঁর চিহ্নটি গীতসংহিতা ১৪৫-এর প্রতিলিপি আকারে পাওয়া গিয়েছে। কিছু ঐতিহাসিক রেকর্ডে বলা হয়েছে যে, গ্যালিলিও যখনই আলমাজেস্টের সঙ্গহে বসেছিলেন, তখনই প্রার্থনা করেছিলেন।
গ্যালিলিও জাদুঘর এবং ফ্লোরেন্সের কেন্দ্রীয় গ্রন্থাগারের হস্তাক্ষর বিশেষজ্ঞরাও লেখাটি পরীক্ষা করে নিশ্চিত করেছেন যে এটি জ্যোতির্বিদে লেখার ধরণ, লেখা এবং সংক্ষিপ্ত রূপের সঙ্গে মিলে যায়। নোটগুলিতে, টলেমির ধারণা সম্পর্কে তাঁর কিছু নেতিবাচক মন্তব্যও ছিল, যা তার পরবর্তী রচনাগুলিতেও পাওয়া গিয়েছে। ফ্লোরেন্সের জাতীয় কেন্দ্রীয় গ্রন্থাগার বলেছে যে গ্যালিলিও টলেমির ভূ-কেন্দ্রিক ব্যবস্থার সঙ্গে পরিচিত ছিলেন এবং তাঁর প্রথম দিকের লেখাগুলিতে দেখা গিয়েছে যে, “টলেমির গাণিতিক প্রদর্শন সম্পর্কে তাXর গভীর জ্ঞান ছিল এবং এমনকি [দাবি করেছিলেন] যে তিনি আলমাজেস্টের উপর একটি ভাষ্য রচনা করেছিলেন।” পুগেট সাউন্ড বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানের ইতিহাসবিদ জেমস ইভান্স সায়েন্সকে বলেন যে ইতিহাসবিদরা মনে করেননি যে গ্যালিলিও ভূ-কেন্দ্রিকতা প্রত্যাখ্যান করার কারণ গণিত।
