আজকাল ওয়েবডেস্ক: বাবা-মেয়ের সম্পর্ক, সেই সম্পর্কই এখন বদলে গিয়েছে স্বামী-স্ত্রীর সম্পর্কে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও ভাইরাল হয়েছে, তাতে তাই দেখা গিয়েছে। যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন। তবে  সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, ঘটনা পাকিস্তানের। পড়শি দেশের কোন জায়গার ঘটনা, তা জানা যায়নি এখনও যদিও।

কী ঘটেছে আদতে? জানা গিয়েছে, মেয়ে বিয়ে করেছেন তাঁর বাবাকে। শুধু তাই নয়, বাবার চতুর্থ স্ত্রী হয়েছেন তিনি। ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই তীব্র বিতর্ক শুরু হয়েছে। কড়া সমালোচনার ঝড় নেটপাড়ায়। 

কিন্তু এই সিদ্ধান্ত নেওয়ার পিছনে কারণ কী? কারণ জানিয়েছেন মেয়ে নিজেই। প্রথমে এক্স-এ ভিডিও পোস্ট হয়, পরে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। তাতে মেয়েটিকে একটি মলে বা জাঁকজমকপূর্ণ জায়গায় বসে থাকতে দেখা গিয়েছে। কী বলছেন তিনি? 

মেয়েটির নাম রাবিয়া। নিজের বাবাকে বিয়ে করার ব্যাখ্যা দিয়েছেন তিনি নিজেই। জানিয়েছেন, তিনি শুনে বড় হয়েছেন, রাবিয়া মূলত বাবা-মায়ের চতুর্থ সন্তানের নাম হয়। কিন্তু তিনি তো তা নন। তিনি বাবা-মায়ের দ্বিতীয় সন্তান। তাহলে? বারবার ভাবতেন, তার বেলাতেই এরকম উলটো ঘটনা ঘটল কী করে? আর ঠিক করে নিতেই নিয়ে নিলেন সিদ্ধনাত। বাবার চতুর্থ স্ত্রী হয়ে যান তিনি। অন্তত এই বিষয়ে চতুর্থ স্থানে থাকা তো হল। ভিডিও যত ছড়িয়েছে, ততই বেড়েছে বিতর্ক।