আজকাল ওয়েবডেস্ক: ফরাসি স্থপতি রবার্ট কুতুরিয়ে জেফরি এপস্টিনের দ্বীপে অল্প সময়ের জন্য কাজ করেছিলেন। তিনি দাবি করেছেন, চারপাশে অদ্ভুত জিনিস লক্ষ্য করতেন এবং এরপরেই কাজ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। একটি সাক্ষাৎকারে কুতুরিয়ে বলেছেন, পর্দা, বিছানা এবং সার্বিক পরিবেশটা ভয়াবহ ছিল।
রবার্ট আরও জানিয়েছেন, তিনি এমন কিছু সুস্পষ্ট লক্ষণ দেখতে পেয়েছিলেন যা থেকে বোঝা যাচ্ছিল জায়গাটিতে কিছু একটা ঠিক ছিল না। যাঁরা বলেন যে তাঁরা এপস্টিনের দ্বীপে কোনও অস্বাভাবিকতা লক্ষ্য করেননি, তাঁরা সবটা সঠিক বলতেন না। তিনি বলেন, “এটা বিশ্বাস করা ‘অসম্ভব’ যে, যারা দ্বীপটিতে গিয়েছিলেন তাঁরা সেখানকার অদ্ভুত পরিবেশ টের পারেননি।” সিএনএন-এর সঙ্গে কথা বলতে গিয়ে কুতুরিয়ে বলেন, “এপস্টিন তাঁকে দ্বীপে কাজ করার জন্য নিয়োগ করেছিলেন, কিন্তু একাধিক অদ্ভুতুড়ে লক্ষণ দেখতে পেয়ে তিনি কয়েক মাস পরেই সেখান থেকে চলে আসেন।” কিউং লা-কে তিনি বলেন, “সেগুলির মধ্যে একটি ছিল বাঙ্ক বেডগুলি। তিনি এপস্টিনকে জিজ্ঞাসা করেছিলেন যে তিনি দ্বীপে তাঁর ‘নাতি-নাতনি’ আসবে কি না। এপস্টিন তাঁকে বলেছিলেন, ‘না... এগুলি মেয়েদের জন্য।”
কুতুরিয়ে বলেন, “এতে কোনও ভুল নেই... আপনি মহিলাদের বাঙ্ক বেডে শোয়াতে পারেন না। আমি দুঃখিত। ওই দ্বীপে কী ঘটছিল তা সবাই জানত। এমনকি তাঁর কর্মচারীরাও তাঁর জন্য কাজ করত।”
তদন্তকারীদের কাছে দেওয়া বিবৃতিতে, এপস্টিনের লিটল সেন্ট জেমস দ্বীপে যাওয়া প্রভাবশালী ব্যক্তিরা দাবি করেছেন যে তাঁরা কোনও অস্বাভাবিক কিছু লক্ষ্য করেননি। কিন্তু ফরাসি স্থপতি বলেছেন, “এটা বিশ্বাস করা কঠিন যে মানুষ স্পষ্ট ইঙ্গিতগুলি উপেক্ষা করেছে।” তিনি বলেন, “আপনি নিজেকে অন্ধ ভাবতেই পারেন... কিন্তু একজন ব্যক্তি ওই দ্বীপে গিয়ে অদ্ভুত কিছু দেখবে না, এই ধারণাটি আমার কাছে অসম্ভব।”
এপস্টাইনের বাড়িতে যা দেখেছিলেন তার আরও বিস্তারিত বর্ণনা দিয়েছেন রবার্ট। তিনি বলেন, “সেখানে একটি ঘর ছিল যা কম্পিউটারে ভর্তি ছিল, এবং এপস্টাইন তাঁকে বলেছিলেন যে এটি ‘মেয়েদের মজা করার জন্য’। ঘরগুলোতে ভারী, কালো পর্দা ছিল এবং জানালাগুলো প্রায় কখনওই খোলা হত না, যা সামগ্রিক পরিবেশে একটি ‘ভয়াবহ’ আবহ তৈরি করেছিল।” তিনি আরও বলেন, “দ্বীপের মেয়েরা এবং যুবতীরা মূলত বন্দি ছিল।” তিনি আরও যোগ করেন, ২০১০ সালে এপস্টিন এবং দ্বীপটি সম্পর্কে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, কিন্তু কেউ কোনও পদক্ষেপ নেয়নি।
এক প্রাক্তন কর্মী সিএনএন-কে জানিয়েছিল, দ্বীপে এমন কিছু ঘর ছিল যেখানে অল্পবয়সী মেয়েদের ছবি রাখা ছিল, যাদের মধ্যে কয়েকজন ছিল অর্ধনগ্ন। কর্মীরা এপস্টিনকে নিয়মিত তাঁর ঘরে অল্পবয়সী মেয়েদের নিয়ে আসতে দেখতেন এবং তাঁদের মধ্যে একজন তদন্তকারীদের কাছে নগ্ন অপ্রাপ্তবয়স্ক মেয়েদের সঙ্গে থাকা এক ব্যক্তির কথা বলেছিলেন। ওই কর্মী আরও দাবি করেছিলেন যে, তিনি প্রাক্তন প্রিন্স অ্যান্ড্রুকে একটি সুইমিং পুলে এক অল্পবয়সী মেয়ের সঙ্গে দেখেছিলেন। এই বছরের জানুয়ারিতে এপস্টিনের ৩০ লক্ষেরও বেশি ফাইল প্রকাশ করা হয়, যেখানে কিছু প্রভাবশালী ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে। বিল গেটস, বিল ক্লিনটন এবং অ্যান্ড্রুর সঙ্গে মেয়েদের ছবিও এই ফাইলে ছিল।
