ডেটিং অ্যাপ থেকে আলাপ। কদিন আলাপচারিতার পরই প্রেমিককে ওয়ো হোটেলে ডাক প্রেমিকার। আর সেই প্রলোভনে পা দিতেই যা ঘটল যুবকের সঙ্গে, শুনলে শিউরে উঠবেন!
কী ঘটেছে? এই যুবক তাঁর অভিযোগে জানিয়েছেন এই মেয়েটির সঙ্গে একটি ডেটিং অ্যাপে আলাপ হয়েছিল তাঁর। এরপর সেই মেয়েটি তাঁকে ডাকলে তিনি প্রত্যাশা নিয়ে হোটেলে দেখা করতে যান। কিন্তু গিয়েই চমকে ওঠেন! সেখানে আগে থেকে হাজির ছিলেন আরও দুই মহিলা।
যুবকের কথা অনুযায়ী তাঁর প্রেমিকা তাঁকে জানান এই দুই মহিলা অল্প বিস্তর পার্টি করে চলে যাবেন। কিন্তু আদতে দেখা যায় তেমন কিছুই ঘটে না। বরং তাঁরা তিনজন মিলে তাঁকে বন্দি বানিয়ে ফেলেন। শারীরিক ভাবে নিগ্রহ করেন। তিনি বাধা দিতে চাইলেও কোনও আপত্তি শোনেননি। উল্টে মারধর করেছেন।
এই তিন মহিলার সঙ্গে ধস্তাধস্তির জেরে তিনি বেজায় আহত হয়েছেন বলেও দাবি করেন। পরবর্তীতে তাঁকে হাসপাতালে ভর্তি পর্যন্ত হতে হয়। আপাতত সুস্থ হয়ে তিনি আইনি পথে হাঁটছেন। অভিযোগ দায়ের করেছেন। আইনি পদক্ষেপ নিয়েছেন ওই তিন মহিলার বিরুদ্ধে। তবে দেশের কোন প্রান্তে এই ঘটনা ঘটেছে সেটা জানা যায়নি।


রিনা শর্মা নামক এক মহিলা গোটা ঘটনাটি এক্স অর্থাৎ যা আগে টুইটার নামে পরিচিত ছিল সেখানে পোস্ট করেছেন। তাঁর এই দাবির সত্যতা যাচাই করা যায়নি। তবে তিনি এই পোস্ট করা মাত্রই নেটিজেনরা প্রতিক্রিয়া জানিয়েছেন। এক ব্যক্তি জানতে চান কোন ডেটিং অ্যাপ, যাতে সেটা থেকে সকলে সতর্ক হতে পারেন। কেউ আবার লেখেন, কেবল মহিলারা নন, পুরুষরাও আজ এডি নিরাপদ নন। কারও কারও মতে, এভাবে অল্প দিনের আলাপে এভাবে হোটেলে যাওয়া মোটেই সমীচীন হয়নি এই ব্যক্তির।
















