আজকাল ওয়েবডেস্ক : গাছ নিয়ে বিবাদের জেরে জমি মালিকের ২২ বছরের ছেলেকে গুলি করল ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা। তার গুলিতে জখম হয়েছেন ৩ জন। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তরপ্রদেশের বিজনৌর এলাকায়। অভিযুক্ত ভূপিন্দর সিং টেলিভিশনের জনপ্রিয় মুখ। বর্তমানে তিনি বিজনৌরে একটি ফার্ম খুলেছিলেন। তাঁর বাগানের পাশেই ছিল চাষের একটি জমি। আর এই দুয়ের মাঝেই ছিল একটি গাছ। বাগানে বেড়া দিতে গিয়ে গাছটি কাটতে চেয়েছিলেন ভূপিন্দর। এরপরই শুরু হয় দুপক্ষের বিবাদ। তারপরই চলে গুলি। অভিযোগের ভিত্তিতে ভূপিন্দরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
TV ACTOR : ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা গ্রেপ্তার
















