আজকাল ওয়েবডেস্ক: মাদক পাচার নতুন ঘটনা নয়। নিষেধাজ্ঞা, কোরা শাস্তির ভয় উপেক্ষা করেই দিনের পর দিন চলে এই অপরাধমূলক কাজ। মাদক পাচারের এবার নয়া, ‘সফিস্টিকেটেড’ চক্রের মুখোশ গেল খুলে।
ঘটনায় গ্রেপ্তার মূল অভিযুক্ত ৩৪ বছর বয়সী সূর্য আন্নামানেনি। তথ্য, একজন সুশিক্ষিত ইঞ্জিনিয়ারিং এবং এমবিএ স্নাতক কোম্পালি শহরের বাসিন্দা। তিনি 'মালনাড়ু কিচেন' রেস্তোরাঁর মালিক।
কীভাবে সামনে এল এই ঘটনা? জানা গিয়েছে সম্প্রতি হায়দরাবাদজুড়ে মাদক পাচার চক্রের খোঁজে বড় অভিযান চলছিল। এলিট অ্যাকশন গ্রুপ ফর ড্রাগ ল এনফোর্সমেন্ট অভিযানে এই চক্রের হদিশ পায়।
আরও পড়ুন: এই জুলাইয়েও তীব্র গরমে পুড়ছে চারপাশ, মৃত্যু হাজার হাজার, তথ্য সামনে আসতেই ভয়ে কাঁপছেন এখানকার মানুষ
এই অভিযানে ২৫ জন অভিযুক্তকে শনাক্ত করা হয়েছে এবং একজন বিশিষ্ট হোটেল উদ্যোক্তা এবং আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই অভিযানেই উন্মোচিত হয়ে সংযোগ। নাইজেরিয়ান মাদক সরবরাহকারীদের সঙ্গে হায়দরাবাদের অভিজাত পাব, প্রযুক্তিবিদ, চিকিৎসক, রিয়েল এস্টেট এবং খাদ্য ও পানীয় ব্যবসার সংযোগের হদিশ মিলেছে।
উল্লেখ্য, তদন্তকারী আধিকারিকরা সূর্য আন্নামানেনির টাটা স্করপিওতে তল্লাশি চালিয়ে মাদকদ্রব্যের হদিশ পান। যার মধ্যে রয়েছে ১০ গ্রাম কোকেন, ৩.২ গ্রাম ওজি কুশ (গাঁজা) এবং ১.৬ গ্রাম এক্সট্যাসি বড়ি। ওই কোকেন হাই হিলস-এর ভিতর লুকনো ছিল বলে জানা গিয়েছে।
