আজকাল ওয়েবডেস্ক : যারা ঘুরতে ভালোবাসেন তাদের কাছে সুখবর। মহারাষ্ট্রে টাডোবা অন্ধরি টাইগার রিসার্ভ ফরেস্ট এবার থেকে বিশেষ ব্যবস্থা। এখানে খুব শীঘ্রই শুরু হতে চলেছে রোপওয়ে। যার ফলে আর পায়ে হেটে বা গাড়িতে করে নয়। সোজা ওপর থেকে গোটা ফরেস্ট ঘুরে বেড়াতে পারবেন।
গোটা বিশ্ব জুড়ে যত টাইগার রিসার্ভ ফরেস্ট রয়েছে তাদের মধ্যে এই ব্যবস্থা আর কোথাও নেই। এটাই হবে বিশ্ব প্রথম। একটি ফরাসি কোম্পানি এর দায়িত্ব নিয়েছে। এর ফলে টাইগার রিসার্ভ ফরেস্ট ইকো সিস্টেম আরও ভাল থাকবে বলে মনে করা হচ্ছে।
মহারাষ্ট্রে ডেপুটি মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফারনাবিশ এই বিষয়ে নির্দেশ দিয়েছে। যে ফরাসি কোম্পানি এর দায়িত্ব নিয়েছে তারা এর আগেও ভারতের বেশ কয়েকটি ভ্রমণ কেন্দ্রে রোপওয়ে করেছে। তাই তাদের এই দায়িত্ব দেওয়া হয়েছে।
গভীর জঙ্গল এতদিন পর্যন্ত সেভাবে যেতে পারতেন না পর্যটকরা। কিন্তু এবার মনের আনন্দে সেখানে যেতে পারবেন সকলে। বনের মধ্যে যত প্রাণী রয়েছে সেখানে তাদের ভালোভাবে দেখার সুযোগ মিলবে।
মহারাষ্ট্রে পর্যটন যাতে আরও উন্নতি হয় সেজন্য এই ব্যবস্থা করা হয়েছে। এই পদক্ষেপ করে সুফল পাওয়া গেলে এর আরও প্রসার ঘটান হবে।
















