আজকাল ওয়েবডেস্ক: বর্ষা ঢোকার মুখেই দুর্যোগ প্রবল। বুধবার বিকেল থেকেই দিল্লিতে প্রবল ধুলোঝড়, তুমুল শিলাবৃষ্টি। দিল্লি-শ্রীনগরগামী বিমানও মাঝ আকাশে ভয়াবহ বিপর্যয়ের মুখে।
যদিও, দিল্লির এই আবহাওয়ার বদলকে বেশকিছুটা নাটকীয় বলছেন সেখানকার মানুষ। বুধবার সকাল পর্যন্ত ব্যাপক ভ্যাপসা গরমে প্রাণ অতিষ্ট। তাপমাত্রা গত কয়েকদিনে তরতরিয়ে বাড়ছিল। সেসবের মাঝেই আচমকা বিরাট বদল আবহাওয়ার। সোশ্যাল মিডিয়ায় সেখানকার বহু বাসিন্দা ঝড়-বৃষ্টির ছবি-ভিডিও শেয়ার করেছেন।
????BREAKING: Delhi weather chaos continues!
— रण(TheBattleGround) (@TheRanLive)
Heavy rain, thunderstorm, and now hailstorm reported in parts of the city. ????️????️????️
From sandstorm to cloudburst — all in one day.
This isn’t just weather.
This is a warning.#DelhiWeather #DelhiStorm #MIvsDC https://t.co/XwyotbQp76 pic.twitter.com/sh06htb7BcTweet by @TheRanLive
আইএমডি-র তথ্য, দিল্লি এবং আশেপাশের কিছু এলাকায় বাতাসের গতিবেগ ৬০-৭০কিলোমিটার ছিল প্রতি ঘণ্টায়। ধুলোঝড় এতটাই প্রবল ছিল, শহরের বেশকিছু জায়গায় এক ধাক্কায় অনেকটাই কমে গিয়েছিল দৃশ্যমানতা। একাধিক জায়গায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছন্ন। ব্যাহত হয়েছে যানবাহন চলাচল।
दिल्ली-NCR धूल भरी आंधी का कहर, जगह-जगह गिरे ओले, हो रही तेज बारिश.#Noida #ncrweather pic.twitter.com/ExAXxiJ1uP
— Raghavendra Nath Mishra (@RaghavendraITV)Tweet by @RaghavendraITV
এই আবহাওয়ায় দিল্লি থেকে শ্রীনগর যাওয়ার পথে বিপর্যয়ের মুখে পরে ইন্ডিগোর ৬ই২১৪২ বিমান। বিমানটির ভিতরের বেশকিছু ভিডিও ভাইরাল সমাজমাধ্যমে। তাতে দেখা গিয়েছে মাঝ আকাশে দুলছে বিমান, আতঙ্কে চিৎকার করছেন যাত্রীরা। বিমানটির একটি অংশ দুর্যোগের মুখে পড়ে ভেঙে গিয়েছে। যদিও সফলভাবে শ্রীনগরে অবতরণ করেছে ওই বিমানটি। ওই বিমানে অন্তত ২০০ যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে।
We had a narrow escape from Delhi to Srinagar flight indigo. Special thanks to the captain and cabin crew. @indigo @GreaterKashmir @RisingKashmir pic.twitter.com/KQdJqJ7UJz
— I_am_aaqib (@am_aaqib)Tweet by @am_aaqib
