আজকাল ওয়েবডেস্ক: বর্তমান সময়ে লোন নেওয়ার সময় সবার আগে যেটি দেখা হয়ে থাকে তার নাম হল ক্রেডিট স্কোর কত রয়েছে। এটি যদি সঠিক থাকে তাহলে সকলে অতি সহজে লোন পেয়ে যায়। আর যদি এখানে স্কোর কম থাকে তাহলে সেখান থেকে লোন পাওয়ার ক্ষেত্রে কালঘাম ছোটাতে হয়।
ক্রেডিট স্কোর হল এমন একটি বিষয় যেখানে থেকে আপনার আর্থিক পরিস্থিতি সামনে চলে আসে। ক্রেডিট স্কোর যদি ভাল থাকে তাহলে লোন পাওয়া অতি সহজ বলে মনে করা হয়। যদি ৩০০ থেকে ৫৭৯ এর মধ্যে আপনার স্কোর থাকে তাহলে সেটি খারাপ বলে মনে করা হয়। যদি ৫৮০ থেকে ৬৬৯ থাকে তাহলে সেটি মোটামুটি বলে মনে করা হয়। যদি ৬৭০ থেকে ৭৩৯ থাকে তাহলে সেটিকে ভাল বলে মনে করা হয়। যদি ৭৪০ থেকে ৭৯৯ থাকে তাহলে সেটিকে খুব ভাল বলে মনে করা হয়। যদি ৮০০ থেকে ৮৫০ থাকে তাহলে সেটিকে অসাধারণ বলে মনে করা হয়।
অ্যাপের মাধ্যমে নিজের ক্রেডিট স্কোর দেখে নিতে পারেন। যদি কারও ক্রে়ডিট স্কোর ৭০০-র বেশি থাকে তাহলে তিনি অতি সহজেই লোন পেতে পারেন। সেখানে ব্যাঙ্কগুলির কোনও সমস্যা থাকে না।
যদি সঠিক সময়ে নিজের লোন শোধ করতে পারেন তাহলে ক্রেডিট স্কোর ভাল থাকে। ক্রেডিট কার্ডের কী পরিস্থিতি রয়েছে সেখান থেকে ক্রেডিট স্কোর ভাল থাকে। যদি দীর্ঘসময় ধরে আপনার ক্রেডিট ইতিহাস ভাল থাকে তাহলে সেখান থেকে ক্রেডিট স্কোর ভাল থাকে। যদি আপনার উপর বেশি চাপ থাকে তাহলে সেখান থেকে আপনার ক্রেডিট স্কোর কম থাকবে। যদি সঠিক সময় লোন না দিতে পারেন তাহলে সেখান থেকেও আপনার ক্রেডিট স্কোর কম থাকবে।
তবে যদি নিজের ক্রেডিট স্কোরকে ভাল রাখতে চান তাহলে সেখান থেকে লোন পাওয়া অতি সহজ হয়ে যায়। তাই নিজের ক্রেডিট স্কোরকে দেখে নিন এবং সেইমতো কাজ করে যান।
