আজকাল ওয়েবডেস্ক: হরিয়ানার ঝাঁঝর জেলার কুস্তির আখড়ায় কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তাঁকে হঠাৎ হাতের কাছে পেয়ে রীতিমতো হতবাক সেখানকার কুস্তিগীররা। বিন্দুমাত্র সময় নষ্ট না করে উঠতি কুস্তিগীরদের সঙ্গে সকালের ওয়ার্কআউট সেরে ফেললেন রাহুল গান্ধী। এরপর কথা বললেন তাঁদের প্রাক্তন প্রধান ব্রিজভূষণ শরণ সিংয়ের বিষয়ে। সেখানে উপস্থিত ছিলেন ভারতের অলিম্পিকে ব্রোঞ্জ পদকজয়ী বজরং পুনিয়ার সঙ্গে যিনি এই ঘটনার জেরে নিজের পদ্মশ্রী পুরষ্কার ফেরত দিয়েছেন।
এদিন বজরং পুনিয়ার সঙ্গে কুস্তির বেশকিছু অনুশীলন করতে দেখা গেল রাহুল গান্ধীকে। এক উঠতি কুস্তিগীর জানান, তাঁরা জানতেন না রাহুল গান্ধী তাঁদের সঙ্গে দেখা করতে আসছেন। তাঁরা নিজেদের মত করে অনুশীলন করছিলেন। আচমকাই তাঁরা দেখেন রাহুল গান্ধী এলেন। তাঁরা জানালেন কুস্তি সম্পর্কে রাহুল গান্ধী কিছুই জানতেন না তবুও তাঁর উৎসাহ ছিল নজরে পড়ার মত। পরে নিজের এক্স হ্যান্ডেলে রাহুল লেখেন, দেশের নারীদের জন্য যে লড়াই এই কুস্তিগীররা লড়ছেন তা ভবিষ্যত প্রজন্মকে সঠিক পথে চলার শিক্ষা দেবে। প্রসঙ্গত, কুস্তি ফেডারেশনের প্রধান ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার অভিযোগ ওঠে। প্রতিবাদে সরব হন বজরং পুনিয়া, ভিনেশ ফোগত এবং সাক্ষী মালিক।