বাংলায় ক্ষমতার পালাবদলের পরেই মহিলাদের জন্য আরও বড় পদক্ষেপ শুভেন্দু অধিকারীর সরকারের। এবার সরকারি বাসেই মহিলাদের জন্য বিশেষ ব্যবস্থাপনা।
2
8
আজ, মঙ্গলবার কসবায় এক অনুষ্ঠানে মহিলাদের বিনামূল্যে বাসযাত্রার জন্য বড়সড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার সরকারি বাসেই আসতে চলেছে বদল।
3
8
আগেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, বিনামূল্যে সরকারি বাসে মহিলাদের যাতায়াতের জন্য পিঙ্ক কার্ড চালু করা হবে। এবার সরকারি বাসেই পিঙ্ক সিটের সংখ্যা বাড়ানো হল।
4
8
এবার রাজ্যের সমস্ত সরকারি বাসে মহিলাদের জন্য পৃথক আসন চিহ্নিত করতে পিঙ্ক বা গোলাপি আসন চালু করা হল। এই আসনে কেবল মহিলারাই বসতে পারবেন।
5
8
আসনের মাথায় মহিলা নামাঙ্কিত স্টিকার থাকলেও আসন চিহ্নিত করা হয়েছে গোলাপি রঙের সিট দিয়ে। অর্থাৎ এই পিঙ্ক সিট কেবলমাত্র মহিলাদের জন্যেই সংরক্ষিত।
6
8
রাজ্যের সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের জন্য এই পদক্ষেপ প্রথম বলে দাবি করা হল পরিবহন দপ্তরের তরফে। যার জেরে সরকারি বাসে যাতায়াতের ক্ষেত্রে জটিলতাও আর হবে না।
7
8
মহিলারা বাসে উঠলে, তাদের আর মহিলা লেখা স্টিকার কোথায় রয়েছে, সেটা পৃথকভাবে দেখতে হবে না। গোলাপি রঙের আসন থাকলেই তা মহিলাদের জন্যই যে, সেটা বুঝতে আর অসুবিধা হবে না।
8
8
এদিন ৫০টি বাসের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী। তিনি এও জানিয়েছেন, আগামী বছর মার্চের মধ্যে রাজ্য জুড়ে সরকারি বাসের সংখ্যা আরও বাড়ানো হবে।