আজকাল ওয়েবডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার বলেছিলেন, 'আমরা ভাগ্যবান, চোখের সামনে রাম মন্দির তৈরি হতে দেখতে পাচ্ছি।' রামমন্দিরের উদ্বোধনে আমন্ত্রণ পেয়ে বললেন, ' জীবদ্দশায় এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে পারা আমার সৌভাগ্য।' ২০২৪ সালের ২২ জানুয়ারি উদ্বোধন হতে চলেছে রাম মন্দির। উদ্বোধনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাতে, তাঁর বাসভবনে উপস্থিত হয়েছিলেন রাম জন্মভূমি তীর্থক্ষেত্রের ট্রাস্টের কর্মকর্তারা। নিজের সমাজমধ্যমে সেকথা লিখেছেন প্রধানমন্ত্রী। মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে অযোধ্যায় উপস্থিত থাকার জন্য তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছে, সেই বার্তা দিয়ে একটি ছবিও প্রকাশ্যে এনেছেন তিনি। এই বিশেষ দিনটিকে 'আবেগে ভরা দিন' বলেও উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী।