আজকাল ওয়েবডেস্ক: বিবাহবহির্ভূত সম্পর্কের জের। ২২ বছরের আদিবাসী তরুণীকে খুন করে, দেহের টুকরো ছড়িয়ে দেওয়া হল ঘন জঙ্গলে। শনিবার তরুণীর দেহের টুকরো উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল ওড়িশায়।
পুলিশ সূত্রে খবর, শনিবার নবরঙ্গপুর জেলার এক ঘন জঙ্গল থেকে আদিবাসী তরুণীর দেহের ৩১টি টুকরো উদ্ধার করা হয়েছে। তরুণীর বাবা জানিয়েছেন, গত বুধবার বাড়ি থেকে হঠাৎ বেরিয়ে যান তিনি। তারপর থেকে আর বাড়ি ফেরেননি। বহু খোঁজাখুঁজির পর থানায় অভিযোগ জানান তরুণীর বাবা।
পরিবারের অনুমান, বুধবার তরুণী তাঁর প্রেমিকের বাড়িতে গিয়েছিলেন। স্ত্রীর সামনেই তাঁকে বিয়ে করার জন্য যুবককে জোর করেন। এই ঘটনার পরেই তরুণীকে খুন করেন স্বামী-স্ত্রী মিলে। দম্পতির পাঁচ সন্তান রয়েছে। অভিযোগের ভিত্তিতে দু"জনকেই আটক করেছে পুলিশ। তরুণীর দেহের টুকরো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।