আজকাল ওয়েবডেস্ক: এথিক্স কমিটির তরফে ৩১ অক্টোবর তলব করা হয়েছে মহুয়া মৈত্রকে। সাংসদ উত্তরে জানিয়েছেন, তিনি সেদিন সংসদে হাজির থাকতে পারবেন না। এরপরই তাঁকে খোঁচা দিয়েছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। সোশ্যাল মিডিয়ায় দুবাই দিদি বলে মহুয়া মৈত্রকে কটাক্ষ করেছেন তিনি। মহুয়া মৈত্র নিজের পাশাপশি ব্যবসায়ী দর্শন হীরানন্দানিকে ও তলব করার কথা বলেন।

সেই প্রসঙ্গেই নিশিকান্ত লেখেন, দুবাই দিদি কয়েকজনকে ক্রস এক্সামিনেশনের কথা বলেছেন। অন্যদিকে, এথিক্স কমিটির চিঠির উত্তরে মহুয়া জানিয়েছেন, আগামী কয়েকদিন ব্যস্ত থাকবেন নিজের লোকসভা কেন্দ্রে। ৩০ তারিখ থেকে ৪ তারিখ পর্যন্ত তাঁর কেন্দ্রের একাধিক জায়গায় বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান রয়েছে, সেই কারণে ৫ নভেম্বরের পর যে কোনও দিন তাঁকে ডাকা হোক। সেদিনই উপস্থিত হবেন তিনি।