আজকাল ওয়েবডেস্ক: দিল্লির বাসিন্দা। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন। তাতে কয়েকলাইন লিখেছেন। লিখেছেন, ‘বাধ্য হলাম…’। কেবল সেখানকার সরকারের সিদ্ধান্তে যে সিদ্ধান্ত নিয়েছেন যুবক, তা জেনে চোখে জল নেটিজেনদের।

হয়েছে কী? রীতেশ গান্ডোত্রা তাঁর আট বছর বয়সী রেঞ্জ রোভার বিক্রি করেছেন। করেছেন নয়, বাধ্য হয়েছেন দিল্লি সরকারের নতুন নিয়মের কারণে। দিল্লি সরকার নতুন ‘এন্ড অফ লাইফ’ যানবাহন নীতির প্রবর্তন করেছে।

এওএল যানবাহন কোনগুলি? দিল্লি সরকারের নিয়ম অনুযায়ী, ডিজেল চালিত যেসব গারি ১০ এবং পেট্রোল চালিত যেসব গাড়ি ১৫ বছরের আইনি সীমা পেরিয়ে গিয়েছে, সেই গারীগুলি আর জ্বালানি পাবে না। অর্থাৎ চলতে পারবে না দেশের রাজধানীর রাস্তায়। তাদের পথে-ঘাটে দেখা গিলে, মালিককে গুনতে হবে বড় অঙ্কের জরিমানা। 

নতুন নিয়ম লাগু হতেই, ওই যুবক তাঁর আট বছরের পুরনো ডিজেল চালিত বিলাসবহুল গাড়িটি বিক্রি করতে বাধ্য হয়েছেন এনআরসির-বাইরের একজনকে। তিনি জানিয়েছেন, মাত্র আটবছরের গাড়ি, অতিরিক্ত রক্ষণাবেক্ষণে ছিল।

এই আট বছরে চলেছে মাত্র ৭৪ হাজার কিলোমিটার। ২০১৮ সালে ৫৫ লক্ষ টাকায় তিনি কিনেছিলেন এই গাড়ি। এই গাড়ি নতুন কিনতে গেলে এখন কী পরিমাণ টাকা খরচ হবে, তাও লিখেছেন তিনি। ওই পোস্টে বহু মানুষ নিজেদের মতামত জানিয়েছেন। কেউ কেউ বলছেনে এটি স্রেফ নয়া গাড়ি কেনার পন্থা।