আজকাল ওয়েবডেস্ক: সংসদ ভবনের ঘটনা নিয়ে এবার মুখ খুললেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরি। তিনি বলেন, গতকালের ঘটনা কি হয়েছে তা দেশবাসী দেখেছে। প্রতিদিনই নিরাপত্তা নিয়ে নানা ধরণের আলোচনা হচ্ছে। দেশের নিরাপত্তা সুরক্ষিত রয়েছে বলে বারবার ঢাক পেটানো হচ্ছে। প্রধানমন্ত্রী নিজে সংসদে সেঙ্গল নিয়ে এসেছেন। কিন্তু বাস্তব চিত্রটা একেবারে উল্টো। জাতীয় নিরাপত্তা একেবারে ফাঁপা হয়ে গিয়েছে। সংসদের ভিতরে এই কথা স্বীকার করুক প্রধানমন্ত্রী। অধীর আরও বলেন, ২০০১ সালে যখন সংসদের হামলার ঘটনা ঘটেছিল তখন সোনিয়া গান্ধী প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে জিজ্ঞাসা করেছিলেন তিনি কেমন আছেন। তবে বর্তমানে সেই ঐতিহ্য আর নেই। এই ঘটনার পর বিরোধীরা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করেছেন। যদিও স্পিকার ওম বিড়লা জানিয়েছেন, সংসদের নিরাপত্তার বিষয়টি সরকার দেখে না। এটি লোকসভার সেক্রেটারিয়েট দেখাশোনা করে। তাদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।
ADHIR: স্মোক ক্যান কাণ্ডে কেন্দ্রকে কটাক্ষ বিরোধী দলনেতার
















