আজকাল ওয়েবডেস্ক: সংসদের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। গ্যাস হামলার পর প্রথমবার প্রকাশ্যে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি জানিয়েছেন, ঘটনা উদ্বেগের বটে, তবে এই নিয়ে রাজনীতি করা উচিত নয়। শীঘ্রই, সরকার এই ঘটনার রহস্যভেদ করে ফেলবে। সংসদে গ্যাস হামলার পর মোদি বিজেপির একাধিক শীর্ষ নেতার সঙ্গে আলোচনা করেন।

মন্ত্রীদের উদ্দেশে বার্তা দেন, এই ঘটনাকে কোনোভাবেই হালকা ভাবে নেওয়া যাবে না। কোনো রকম রাজনীতি করা যাবে না এই ঘটনাকে ঘিরে। প্রসঙ্গত, গত বুধবার সংসদে অধিবেশন চলাকালীন স্মোক বম্ব নিয়ে প্রতিবাদ শুরু করে দুই হানাদার। ইতিমধ্যেই, ঘটনার সঙ্গে জড়িত ছ"জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উল্লেখ্য, সংসদে হামলাকারীদের দাবি, প্রধানমন্ত্রীর উদ্দেশে বিশেষ বার্তা দিতেই হামলা চালিয়েছিলেন তাঁরা।