ভারতের ফুটবল ভক্তরা একটু হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন। কারণ চুক্তি প্রায় চূড়ান্ত। আগামী ২৪-৪৮ ঘণ্টার মধ্যেই আনুষ্ঠানিত ঘোষণা হতে পারে। গত কয়েক দিন ধরে যে উৎকণ্ঠা তৈরি হয়েছিল যে, ভারতে কোথায় দেখা যাবে ফুটবল বিশ্বকাপ, তার অবসান হতে চলেছে।
2
11
সূত্রের খবর, ফিফা এবং জি নেটওয়ার্কের মধ্যে আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। জানা গেছে, এই চুক্তির মূল্য প্রায় ৩ থেকে ৩.৫ কোটি মার্কিন ডলার এবং এর আওতায় থাকবে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব।
3
11
ফিফা এবং রিলায়েন্স-ডিজনি ভারতের স্বত্বের জন্য বেশ কিছুদিন ধরে আলোচনা করেছিল, কিন্তু সেই আলোচনা প্রলপ্রসূ হয়নি। এমনকি, সোনি পিকচার্স নেটওয়ার্কস ইন্ডিয়াও স্বত্ব অধিগ্রহণের সম্ভাবনা খতিয়ে দেখেছিল, কিন্তু আনুষ্ঠানিক দরপত্র জমা দেয়নি।
4
11
নতুন প্রস্তাবিত চুক্তি অনুসারে, ম্যাচগুলি জি-এর সম্প্রতি চালু হওয়া স্পোর্টস নেটওয়ার্কে সম্প্রচার করা হবে এবং এর ডিজিটাল প্ল্যাটফর্ম জি৫-এ স্ট্রিম করা হবে। একাধিক ভাষাতেও কভারেজ দেওয়ার সম্ভাবনা রয়েছে।
5
11
জি নেটওয়ার্ক এই ম্যাচগুলি একাধিক ভাষায় সম্প্রচারের জন্য ইতিমধ্যেই একটি দল গঠন করতে শুরু করেছে। দলটি মুম্বইয়ের লোয়ার পারেলে অবস্থিত স্টুডিও থেকে কাজ শুরু করেছে।
6
11
ক্রীড়া সম্প্রচারে জি-এর প্রত্যাবর্তনের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সংস্থাটি সম্প্রতি তার ‘ইউনাইট৮ স্পোর্টস’ ব্র্যান্ডের অধীনে চারটি খেলার চ্যানেল চালু করেছে— হিন্দিতে ‘ইউনাইট৮ স্পোর্টস ১’ ও ‘ইউনাইট৮ স্পোর্টস ১ এইচডি’ এবং ইংরেজিতে ‘ইউনাইট৮ স্পোর্টস ২’ ও ‘ইউনাইট৮ স্পোর্টস ২ এইচডি’।
7
11
আমেরিকা, কানাডা ও মেক্সিকো যৌথভাবে এই বছরের বিশ্বকাপ আয়োজন করছে। টুর্নামেন্টটি ১১ জুন থেকে শুরু হবে এবং এটিই হবে ৪৮টি দল নিয়ে আয়োজিত প্রথম বিশ্বকাপ। প্রতিযোগিতা চলাকালীন মোট ১০৪টি ম্যাচ খেলা হবে। এই ১০৪টি ম্যাচই ভারতে দেখানো হবে।
8
11
শিল্প সূত্র বলছে, ভারতে ম্যাচ দেখানোর জন্য প্যাকেজ মূল্য কমাতে বাধ্য হয়েছে ফিফা। নইলে কোনও সংস্থা স্বত্ব নিতে রাজি হচ্ছিল না।
9
11
এর একটি প্রধান কারণ ছিল, টেলিভিশন দর্শকসংখ্যা নিয়ে উদ্বেগ। কারণ অনেক ম্যাচ উত্তর আমেরিকার স্থানীয় সময়ে খেলা হবে, যার ফলে ভারতীয় দর্শকদের জন্য খেলাগুলি গভীর রাতে বা ভোরে শুরু হবে।
10
11
২০২৫ সালের জুলাই মাস থেকে স্বত্ব নিয়ে টানাপোড়েন চলছিল। জি প্রধান প্রতিযোগী হিসেবে আবির্ভূত হওয়ার আগে একাধিক মিডিয়া সংস্থার সঙ্গে বেশ কয়েক দফা আলোচনা হয়েছিল ফিফার। অর্থ পরিশোধ-সংক্রান্ত আলোচনা চূড়ান্ত হলেই চুক্তিটি সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।
11
11
২০২২ ফিফা বিশ্বকাপের ভারতীয় উপমহাদেশের স্বত্ব ভায়াকম১৮-এর কাছে থাকায়, এই স্বত্ব অধিগ্রহণের ক্ষেত্রে জিওস্টারকেই প্রধান দাবিদার হিসেবে বিবেচনা করা হচ্ছিল। তবে, জিওস্টারের ২০ মিলিয়ন ডলারের বেশি দিতে রাজি হয়নি। যার ফলে সংস্থাটি আলোচনা থেকে সরে আসে।