আজকাল ওয়েবডস্ক: ভারতে প্রতিটি যুবকের স্বপ্ন জমকালোভাবে বিয়ে করতে যাবেন। নাচ, গান, রঙিন পোশাক এবং বরযাত্রী মিলে বিয়ের আনন্দ ও উত্তেজনা উদযাপন করা। সে রকমই, আদরের ছেলে যেন সারা জীবন এই দিনটিকে মনে রাখেন তাই রাশিয়া থেকে তরুণীদের ‘ভাড়া’ করে আনলেন বাবা। বিয়ের মণ্ডপে প্রবেশের আগে সেই তরুণীদের নাচের ভিডিও ভাইরাল হয়েছে।
ছেলের বিয়েতে নাচতে হবে, ২০ জন রাশিয়ান তরুণীকে নিয়ে এলেন বাবা, ভাইরাল ভিডিও

ভিডিওতে দেখা যাচ্ছে, অক্ষিত নামক এক যুবকের বিয়ে করতে চলেছেন। বিয়েবাড়ির অনুষ্ঠানে বর পক্ষের তরফে উপস্থিত হয়েছেন রাশিয়ার তরুণীরা। বরযাত্রীর সঙ্গে নাচ করছেন তাঁরাও। বরের বান্ধবী নন সেই তরুণীরা। বরং পারিশ্রমিক দিয়ে তাঁদের ‘ভাড়া’ করে এনেছেন পাত্রের বাবা। হুডখোলা লাল গাড়ির উপর দাঁড়িয়ে রয়েছেন পাত্র। সেই গাড়িটি ঘিরে ভিড় করে রয়েছেন রাশিয়ান তরুণীরা। সকলের পরনেই বিয়ের পোশাক।
ঘটনাটি উত্তরপ্রদেশের একটি বিয়ের অনুষ্ঠানের। ভিডিওটি সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে ইতিমধ্যেই। কেউ কেউ পাত্রের বাবার এই অভিনব পরিকল্পনার প্রশংসা করেছেন। আবার কেউ বলেছেন, তিনি এ সব করে অর্থ অপচয় ছাড়া আর কিছুই করছেন না। অনেকে বলেছেন, মেয়ের বাড়ির উচিৎ এখনই এই ভেঙে দেওয়া। তবে, বেশীর ভাগ লোকজনই প্রশংসা করেছেন অক্ষিতের বাবার।















