আজকাল ওয়েবডেস্ক: মানুষ শুঁকে দেখছে সিংহ। একেবারে শ্বাস চেপে, অপলক দৃষ্টিতে ভিডিও দেখেছিলেন লক্ষ লক্ষ মানুষ। যেন সাক্ষাৎ মৃত্যুকে দেখছিলেন। সিসিটিভি ফুটেজ বলে যে ভিডিও ছড়িয়ে পড়েছিল, তার ভিউ ব্যাপক। তবে সত্যতা কি?
সত্যতা বলতে যে তথ্য সামনে আসছে, তাও অবাক করার মতোই। আইএফএস-এর তথ্য, ওই ভাইরাল ভিডিও আদতে এআই নির্মিত।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি ভিডিও। যেখানে দেখা গেছে, ওই যুবক একটি দোকানের সামনে ঘুমে আচ্ছন্ন। তখন গভীর রাত। গভীর ঘুমে তিনি। হঠাৎ নিশ্চুপে ওই ফুটপাত দিয়েই হাঁটাচলা করছিল একটি সিংহ। খানিকক্ষণ পর যুবকের কাছে সিংহটি এগিয়ে আসে। সোজা উঠে যায় তাঁর বিছানায়। এরপর সিংহের গায়ের কাছে গিয়ে, গন্ধ শুঁকে দেখে।
যেকোনও মুহূর্তেই যুবকের উপর সে হামলা করতে পারত। কিন্তু গন্ধ শুঁকে সিংহটি ফিরে যায়। ফুটপাতে আপনমনে ঘুরতে ঘুরতে অন্যত্র চলে যায়। যদিও আজকাল ডট ইন ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি, তবে প্রাথমিকভাবে জানা গিয়েছিল দৃশ্যটি ধরা পড়েছে ওই এলাকার সিসি ক্যামেরায়। কোন জায়গার ভিডিও তাও জানা যায়নি, অনেকেই দাবি করেছিলেন, হতে পারে গুজরাটের কোনও ঘটনা।
This video showing a lion sniffing human has around 7 millions views. This is AI generated video. Imagine how AI can be used to confuse people. And now imagine AI is still at nascent stage !! https://t.co/wKygxCHUw2
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan)Tweet by @ParveenKaswan
প্রায় ৭০ লক্ষ ভিউ হওয়া ওই ভিডিও নাকি সত্যি নয়। সর্বভারতীয় সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে তেমনটাই। তথ্য, আইএফএস পারভীন কাসওয়ান এটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) দ্বারা তৈরি বলে দাবি করেছেন।কাসওয়ান নিজেও সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন এই তথ্য। একই সঙ্গে তিনি বলেছেন, কীভাবে এআই মানুষকে বিভ্রান্ত করছে প্রযুক্তির যুগে দাঁড়িয়ে।
