ঘুম না হওয়ায় একাধিক রোগ আক্রমণ করছে৷ বিশ্বজুড়ে জনপ্রিয় হয়ে উঠছে নতুন এক ট্রাভেল ট্রেন্ড- স্লিপ টুরিজম।
3
7
এমন ভ্রমণ যেখানে প্রধান উদ্দেশ্যই হলো ভালো ঘুম আর সম্পূর্ণ বিশ্রাম। পর্যটকেরা এমন হোটেল বা রিসর্ট বেছে নিচ্ছেন যেখানে ভাল ঘুমের জন্য আদর্শ পরিবেশ তৈরি করা হয়।
4
7
যেমন বাইরের শব্দ ভিতরে প্রবেশ করবে না এমন শব্দনিরোধক ঘর, আরামদায়ক ম্যাট্রেস, নরম আলো, হালকা মিষ্টি সুগন্ধি যা মন শান্ত রাখবে মেজাজ ভাল রাখবে৷ এসব ক্ষেত্রে অ্যারোমাথেরাপির সাহায্যও নেওয়া হচ্ছে৷
5
7
অনেক বিলাসবহুল হোটেল এখন অতিথিদের জন্য স্লিপ থেরাপি চালু করেছে। কোথাও আবার অতিথির ঘুমের সমস্যা অনুযায়ী ঘরের তাপমাত্রা, আলো বা সঙ্গীতের বিশেষ আয়োজন থাকে।
6
7
বিশেষজ্ঞদের মতে, করোনা মহামারীর পর থেকেই মানুষ মানসিক স্বাস্থ্যের দিকে বেশি গুরুত্ব দিতে শুরু করেছে। তাই শুধু দর্শনীয় স্থান নয়, বরং শরীর ও মনের বিশ্রাম পাওয়াও এখন ভ্রমণের অন্যতম কারণ হয়ে উঠছে।
7
7
ভারতেও এই ট্রেন্ড ধীরে ধীরে জনপ্রিয় হচ্ছে। পাহাড়ি রিসর্ট, ওয়েলনেস রিট্রিট বা নিরিবিলি সমুদ্রতটে থাকা হোমস্টেগুলো এখন “ডিজিটাল ডিটক্স” ও রিল্যাক্সেশন প্যাকেজ দিচ্ছে—যেখানে ফোন বা ল্যাপটপ দূরে রেখে প্রকৃতির মধ্যে শান্তিতে সময় কাটানো যায়।