আজকাল ওয়েবডেস্ক: কুকুরের কামড়ে প্রাণ গেল ৮ বছরের বালিকার। ঘটনাস্থল উত্তরপ্রদেশের আগ্রা। জানা গিয়েছে, প্রায় ১০ দিন আগে রাস্তায় তাকে কুকুরে কামড় দেয়। বাড়ি ফিরে নিজের মাকে ছাড়া কাউকে জানায়নি এই ঘটনার কথা। অভিযোগ, তার মা তাকে অ্যান্টি রেবিস ভ্যাকসিন দেওয়ার পরিবর্তে ঘরোয়া টোটকা ব্যবহার করছিলেন। মেয়ের স্বাস্থ্যের অবনতি হওয়ায়, তাকে হাসপাতলে নিয়ে যাওয়া হয়। বাহ ব্লকের জনস্বাস্থ্য কেন্দ্রের এক অধিকর্তা জনিয়েছেন, শেষ পরিস্থিতিতে মেয়েকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয়। মেয়েটিকে আগ্রার এসএন মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হলে পরিবার সেকথাও শোনেনি বলে অভিযোগ স্বাস্থ্য কেন্দ্রের। অবস্থার আরও অবনতি হলে শেষ মুহূর্তে তাকে এসএন মেডিক্যালে নিয়ে যাওয়ার সময় রাস্তায় তার মৃত্যু হয়। ওই মেয়েটি বাহ ব্লকের চৌরঙ্গী গ্রামের বাসিন্দা।