আজকাল ওয়েবডেস্ক: বাজার চলতি আমুল গোল্ড, আমুল তাজা ও আমুল টি স্পেশাল দুধের দাম কমানো হল। এক লিটারের প্রতি প্যাকেট এক টাকা করে দাম কমল। শুক্রবার গুজরাট কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন-এর (জিসিএমএমএফ) আধিকারিক জয়েন মেহতা দুধের দাম কমানোর বিষয়টি ঘোষণা করেছেন।
বর্তমান মূল্য কত হল?
- এক লিটার আমুল গোল্ডের এক লিটারের দাম ছিল ৬৬ টাকা, তা কমে দাঁড়াল ৬৫ টাকা।
- এক লিটার আমুল তাজা ৫৪ টাকার বদলে হয়েছে ৫৩ টাকা।
- এক লিটার আমুল টি স্পেশালের দাম ৬২ টাকা ছিল। নতুন দাম ৬১ টাকা।
কমবে আধ লিটারের প্যাকেট দুধের দামও। এ ক্ষেত্রে ৫০ পয়সা করে দাম কম হবে।
এর আগে, ২০২৪ সালের জুন মাসে, আমূল দুধের দাম প্রতি লিটারে ২ টাকা বাড়িয়েছিল। আমুল একই ব্যবধানে দুধের দাম বাড়ানোর পর মাদার ডেয়ারিও প্রতি লিটারে ২ টাকা করে দুধের দাম বাড়ানোর ঘোষণা করেছিল।
আমূলের এমডি জয়েন মেহতা জানিয়েছেন, দুধের দাম কমানোর নেপথ্যে অন্য কোনও কারণ নেই। সংস্থার মূল লক্ষ্যই হল ভোক্তাদের স্বস্তি দেওয়া এবং দুধের ব্যবহার বৃদ্ধি করা।
আমূলের দাম কমানোর সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন মধ্যবিত্তরা। তবে কবে থেকে পরিবর্তীয় দাম কার্যকর হবে তা এখনও সংস্থার তরফে জানানো হয়নি।
