বাইরে বেরোলে এখন আর টাকার ব্যাগ নিয়ে না বেরোলেও হয়৷ ফোনেই আছে ইউপিআই, ফোন পে। এক ক্লিকেই প্রয়োজন কিংবা শখ সবই পূরণ করা যাবে৷
2
14
ইউপিআইয়ের দাপটে যখন নগদের ব্যবহার কমছে, তখনই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পুরনো পদ্ধতি।
3
14
বিভিন্ন খাতে খরচের জন্য খামে টাকা ভরে আলাদা আলাদা করে রাখা হচ্ছে৷ খরচ নিয়ন্ত্রণে রাখার এই পদ্ধতি বেশ জনপ্রিয় হয়েছে তরুণ প্রজন্মের মধ্যে৷
4
14
বাজার থেকে শুরু করে শপিং মল বা কফি শপ, প্রায় সব জায়গাতেই ডিজিটাল লেনদেনের সুবিধা থাকে৷
5
14
সুবিধার পাশাপাশি অনেকেই অভিযোগ করেন, ডিজিটাল লেনদেনের কারণে খরচের হিসাব থাকে না, অনেক অপ্রয়োজনীয় খরচ বেড়ে গিয়েছে৷ এই সমস্যার সমাধান কি হবে ক্যাশ স্টাফিং বাজেটিংয়ে?
6
14
কী এই ক্যাশ স্টাফিং বাজেটিং (Cash Stuffing Budgeting)? মাসের শুরুতেই একজন ব্যক্তি তাঁর খরচের হিসাব করবেন৷
7
14
কোন খাতে কত খরচ সেই মতো আলাদা আলাদা খামে টাকা রাখবেন৷ যেমন খাবার, বাজার, শপিং, ঘুরতে যাওয়া, প্রয়োজনীয় এভাবে প্রতিটি খাতে নির্দিষ্ট পরিমাণ টাকা ভরে আলাদা আলাদা খামে রাখা হয়।
8
14
মাস জুড়ে সেই খামের টাকা দিয়েই নির্দিষ্ট খাতে খরচ চালাতে হয়। খামের টাকা শেষ হয়ে গেলে সেই খাতে আর খরচ করা যায় না। এতে খরচের উপর নিয়ন্ত্রণ রাখা অনেক সহজ হয়।
9
14
এই পদ্ধতিতে কী কী সুবিধা?
* খরচ চোখের সামনে থাকলে বাজেট মেনে চলা সহজ। কারণ টাকা প্রতিদিন কমছে সেটা বোঝা যায়।
* অপ্রয়োজনীয় খরচ করার প্রবণতা কমে৷
10
14
এছাড়াও ক্রেডিট কার্ডের উপর নির্ভরতা কম হওয়ায় খরচে রাশ টানা যায়৷ এবং অনলাইনে টাকা খোয়া যাওয়ার ঝুঁকি থাকে না৷
11
14
তবে ক্যাশ স্টাফিং বাজেটিং এর ক্ষেত্রে কিছু অসুবিধাও আছে৷
* বড় অঙ্কের নগদ খামে ভরা রাখা ঝুঁকিপূর্ণ।
* টাকা নিয়ে বেরোতে ভুলে গেলে অসুবিধায় পড়তে হবে৷
12
14
অনলাইন শপিং ও বিল পেমেন্টের ক্ষেত্রে ক্যাশ স্টাফিংয়ের থেকে ডিজিটাল লেনদেন অনেক বেশি সুবিধাজনক।
13
14
তবে শুধুই ক্যাশ স্টাফিং বা শুধুই ডিজিটাল লেনদেন না৷ অনেকেই এখন খরচের ক্ষেত্রে মিশ্র পদ্ধতির ব্যবহার করছেন৷ একদিকে যেমন রোজের জন্য ক্যাশ ব্যবহার করছেন, আবার বড় লেনদেন বা অনলাইন কেনাকাটার ক্ষেত্রে ডিজিটাল পেমেন্ট ব্যবহার করছেন।
14
14
পুরনো আর নতুন— দুই পদ্ধতির সমন্বয়েই তৈরি হচ্ছে বিশেষ ব্যক্তিগত অর্থনৈতিক অভ্যাস।