আজকাল ওয়েবডেস্ক: এআই এবার জায়গা দখল করে নিচ্ছে ক্রিয়েটিভিটির ক্ষেত্রেও। গবেষণায় উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। এআইয়ের ক্ষেত্রে প্রায়ই শোনা যায় প্রচুর লোকের চাকরি যেতে চলেছে এর মাধ্যমে। এআই দিয়ে করানো হচ্ছে সবকিছুই। এআই একাই একশো জনের কাজ করে দিচ্ছে। এর ফলে নেগেটিভ প্রভাব পড়ছে কর্মীদের কাজের ক্ষেত্রে। ছাঁটাই হওয়ারও সম্ভাবনা দেখা দিচ্ছে সেখানে।
মেশিন লার্নিং থেকে শুরু করে ডিপ লার্নিং, স্বাস্থ্যসেবা থেকে শুরু করে বিনোদন, গ্রাহক সেবা প্রতি ক্ষেত্রেই এআই বিপ্লব ঘটাচ্ছে। গত কয়েকবছরে মূলত স্বচালিত যানবাহন, প্রাকৃতিক ক্ষেত্রে ভাষা প্রক্রিয়াকরণ, এমনকী অর্থনীতিতে এআই অভূতপূর্ব সাড়া ফেলেছে।
তবে একটু ভিন্ন ধারণাই দেখা গিয়েছে, ডাক্তারি পড়ুয়াদের মধ্যে। তাঁদের করা রিসার্চ বলছে এআই দিয়ে প্রতিদিনের কাজকর্ম করা যুক্তিযুক্ত নয়। ম্যাচেস্টার ইনস্টিটিউট অফ টেকনোলজি তার রিসার্চে জানিয়েছে, ডাক্তারি ক্ষেত্রে এআই ল্যাবে প্রায় ১০১৮ জন বিজ্ঞানী কাজ করছেন। ২০২২ সালে এই নিয়ে একটি গবেষণা করা হয়। তাতে উঠে এসেছে, এআই এর আবিষ্কার নতুন পণ্যের উৎপাদনের ক্ষেত্রে ১৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে ৮০ শতাংশ কর্মীরা জানিয়েছেন, এর ফলে কাজের কর্মদক্ষতা কমে যায়।
