আজকাল ওয়েবডেস্ক: ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনা তামিলনাড়ুতে। যাত্রীবাহী গাড়ি ও বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন ৬ জন। আহত হয়েছেন কমপক্ষে ১৪ জন।
পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনাটি ঘটেছে তিরুভান্নামালাইয়ের সেনঘামের কাছে। গাড়িটিতে ১০ জন যাত্রী ছিলেন। বেঙ্গালুরুতে যাচ্ছিলেন তাঁরা। অন্যদিকে বাসটিতেও একাধিক যাত্রী ছিলেন। আচমকা গাড়ি ও বাসের মুখোমুখি সজোরে ধাক্কা লাগে। ঘটনাস্থলে গাড়ির ৬ জন যাত্রীর মৃত্যু হয়। দুমড়ে মুচড়ে যাওয়া গাড়ি থেকে আরও ৪ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
দুর্ঘটনায় বাসের ১০ জন যাত্রীও আহত হন। তাঁরাও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কীভাবে দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।