আজকাল ওয়েবডেস্ক: সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা রাজস্থানে। নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে রেললাইনে উল্টে পড়ে যাত্রীবাহী বাস। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪ জন। আহত বহু যাত্রী।
পুলিশ সূত্রে খবর, সোমবার ভোরে দুর্ঘটনাটি ঘটেছে দৌসা জেলায়। বাসটি হরিদ্বার থেকে উদয়পুর যাচ্ছিল। বাসে মোট ৩০ জন যাত্রী ছিলেন। আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে বেপরোয়া গতির বাসটি সেতু নীচে রেললাইনে উল্টে পড়ে। তড়িঘড়ি করে আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়।
পুলিশ জানিয়েছে, মোট ২৮ জন যাত্রীকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। ৪ জনকে মৃত বলে ঘোষণা করেছেন চিকিৎসকরা। বাকিদের মধ্যে অনেকেরই শারীরিক অবস্থা সঙ্কটজনক। কীভাবে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।