জুন ২০২৬ জ্যোতিষীয় দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। ১ তারিখে বুধ প্রবেশ করছে কর্কটে। যেখানে অগস্ট পর্যন্ত অবস্থান করবে।
2
16
৯ জুন কর্কটেই মিলবে শুক্র ও বৃহস্পতি, যাকে বছরের অন্যতম শুভ যোগ বলছেন জ্যোতিষীরা। ১৩ তারিখে শুক্রের সিংহে প্রবেশে সম্পর্ক ও সৌন্দর্যচর্চায় আসবে উজ্জ্বলতা।
3
16
২১ জুন সূর্য কর্কটে প্রবেশ করবে, আর ৩০ তারিখে এক বছর কর্কটে কাটিয়ে বৃহস্পতি যাচ্ছে সিংহে। মাসের শেষে ২৯ জুন থেকে বুধ বক্রী হবে, ফলে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত মাস শেষের আগেই সেরে নিন।
4
16
মেষ: কর্মক্ষেত্রে আত্মবিশ্বাস তুঙ্গে। ধীরে উন্নতি হবে৷ ধৈর্য ধরতেই হবে৷ মাসের শেষ দিকে চাকরি পরিবর্তনের সম্ভাবনা৷ ২১ জুনের পর আর্থিক দিক শুভ৷ সম্পর্কে এবং স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে৷
5
16
বৃষ: আর্থিক স্থিতিশীলতা ফিরবে। পদোন্নতির সম্ভাবনা। বিদেশ ভ্রমণের যোগ৷ পরিবারে সুসংবাদ। বিনিয়োগে তাড়াহুড়ো নয়। সম্পর্ক এবং স্বাস্থ্যের দিক থেকে এই মাস ভাল যাবে৷
6
16
মিথুন: যোগাযোগ ও যাত্রায় সাফল্য, তবে ২৯-এর পর বুধের বক্রী যোগে ভুল বোঝাবুঝির সম্ভাবনা। নিয়মিত সঠিক পদক্ষেপে ব্যবসায় উন্নতি হতে পারে৷ আর্থিক ক্ষেত্রে সঠিক পরিকল্পনা প্রয়োজন।
7
16
কর্কট: আপনার মাস। ৯ জুনের শুক্র-বৃহস্পতি যোগে মনের ইচ্ছা পূরণের সুযোগ। আত্মপ্রকাশে দ্বিধা করবেন না৷ মাসের মাঝামাঝি থেকে সময় খুব ভাল৷ আধ্যাত্মিক ভাব আপনাকে শান্তি দেবে৷
8
16
সিংহ: ১৩ জুনের পর শুক্র ও ৩০-এর পর বৃহস্পতির আগমনে নতুন অধ্যায়ের সূচনা। কর্মে স্বীকৃতি ও আর্থিক প্রসার।স্বাস্থ্য এবং সম্পর্কে উন্নতির যোগ৷
9
16
কন্যা: পরিকল্পনা ও বিশ্লেষণের প্রয়োজন। ভাল মন্দ মিলিয়ে কাটবে। বন্ধু-মহলে নতুন পরিচয়। স্বাস্থ্যের প্রতি বাড়তি যত্ন নিন। আর্থিক লাভ হতে পারে৷
10
16
তুলা: সৃজনশীল কাজে সাফল্য। দীর্ঘ পরিশ্রমের ফল পেতে পারেন৷ ভ্রমণ যোগ। সামাজিক যোগাযোগ বাড়তে পারে৷ সঙ্গীর সঙ্গে খোলামেলা কথা বললে সম্পর্ক সুন্দর হবে।
11
16
বৃশ্চিক: জুন মাস আপনার জন্য বেশ চাপের৷ কাজের চাপ, আর্থিক দিক, দায়িত্ব সবমিলিয়ে একটু হিমশিম খেতে পারে৷ আবেগের গভীরতা বাড়বে। আধ্যাত্মিক চর্চায় শান্তি মিলবে। গোপন প্রতিদ্বন্দ্বী সম্পর্কে সতর্ক থাকুন। পারিবারিক জীবন শুভ৷
12
16
ধনু: নতুন অংশীদারিত্ব ও সম্পর্কে শুভ ইঙ্গিত। দূরভ্রমণের সুযোগ। বুধ বক্রী হওয়ার পর চুক্তিপত্র সতর্কভাবে পড়ুন। কাজের জায়গায় কিছু বাধা থাকবে৷
13
16
মকর: কর্মস্থলে দায়িত্ববৃদ্ধি ও স্বীকৃতি। উন্নতি ধীরে হলেও হবে নিশ্চিত। পরিবারে সময় দিন। স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন ঘুমের সমস্যা হতে পারে৷
মীন: প্রেম ও সন্তান-সংক্রান্ত আলোচনায় ইতিবাচক চিন্তার প্রকাশ৷ দায়িত্ব বাড়বে৷ অফিসে কাজের চাপ বাড়বে৷ স্বীকৃতি পাবেন৷ সঞ্চয়ের দিকে মনোযোগ দিতে হবে। পারিবারিক বিষয় ধৈর্য প্রয়োজন।