উৎসবের আবহে একের পর এক বড় পদক্ষেপ শুভেন্দু অধিকারীর সরকারের। রাজ্যে বেকাদের জন্য চালু হতে চলেছে ‘যুবশক্তি ভরসা কার্ড’ প্রকল্প। এই প্রকল্পের অধীনে মাসে মাসে ৩০০০ টাকা মিলবে।
2
9
তৃণমূল সরকারের আমলে বেকার ভাতা হিসেবে ‘যুবসাথী’ প্রকল্পে মাসিক ১৫০০ টাকা চালু করা হয়েছিল। বর্তমানে বিজেপি সরকারের আমলে সেই টাকা বাড়িয়ে ৩০০০ করার ঘোষণা করেছে বিজেপি সরকার।
3
9
এখনও পর্যন্ত সরকারি নির্দেশিকা প্রকাশ না হলেও মনে করা হচ্ছে অক্টোবর মাস থেকেই প্রকল্পটি কার্যকর হতে পারে। চলতি মাসেই খুলে যেতে পারে আবেদন প্রক্রিয়ার পোর্টাল। এমনই জল্পনা তৈরি হয়েছে।
4
9
নির্বাচনের আগেই বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল, ক্ষমতায় এলে মাসিক ৩০০০ টাকা দেওয়া হবে বেকার ভাতা। নতুন সরকার গঠনের পর বাজেটেই সেই ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী।
5
9
তবে যুবশক্তি চালুর আগে একটা প্রশ্ন ঘরছে সংশ্লিষ্ট মহলে। মহিলারা যেহেতু অন্নপূর্ণা ভাণ্ডার পাচ্ছেন, তাঁরা কি যুবশক্তির টাকা পাবেন? এই নিয়ে একাধিক জল্পনা তৈরি হয়েছে।
6
9
মেদিনীপুরের বিধায়ক শঙ্কর গুছাইত জানিয়েছেন, মূলত ২১ থেকে ২৫ বছর বয়সীদের কথা মাথায় রেখেই যুবশক্তি প্রকল্প চালু করতে চলেছে সরকার।
7
9
তবে এই প্রকল্পের সুবিধা কারা পাবেন, কী কী শর্ত থাকছে তা এখনও আলোচনার পর্যায়ে রয়েছে। খুব শীঘ্রই সরকারের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হলে তা বিস্তারিত জানা যাবে।
8
9
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, পরিবারের মাসিক আয় এক লক্ষ টাকার কম হলে তবেই আবেদনকারী এই আর্থিক সহায়তার জন্য বিবেচিত হবেন।
9
9
ফলে, শুধুমাত্র যুবকরাই পাবেন যুবতীরা পাবেন না এই নিয়ে সরকারের তরফে কিছুই বলা হয়নি। সেরকম কোনও শর্তের ঘোষণাও করা হয়নি। পুজোর আগেই যদি বিজ্ঞপ্তি প্রকাশ হয় সেক্ষেত্রে বিরাট সুখবর হতে চলেছে যুবসমাজের জন্য।