WWE-র জনপ্রিয় তারকা ব্রনসন রিডের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে ক্রীড়াজগতে। মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত হয়েছেন অস্ট্রেলিয়ার এই পেশাদার কুস্তিগির।
2
13
তাঁর আসল নাম জারমেইন হ্যালি। মৃত্যুকালে স্ত্রী পেইজ হ্যালি এবং ছোট মেয়ে দেজাকে রেখে গিয়েছেন তিনি। শুধু তাই নয়, দ্বিতীয় সন্তানের অপেক্ষায় ছিলেন এই দম্পতি। জানা গিয়েছে, ব্রনসনের মৃত্যুর সময় অন্তঃসত্ত্বা ছিলেন তাঁর স্ত্রী পেইজ।
3
13
রেসলিংয়ের দুনিয়ায় পরিচিত মুখ হয়ে ওঠার আগে থেকেই ব্রনসনের জীবনের সঙ্গে জড়িয়ে ছিলেন পেইজ। অস্ট্রেলিয়ায় স্কুলজীবন থেকেই তাঁদের পরিচয়।
4
13
সেই কিশোর বয়সের প্রেমই পরবর্তীকালে পরিণতি পায় বিবাহবন্ধনে। দীর্ঘদিনের সম্পর্কের পর ২০২১ সালের মে মাসে বিয়ে করেন তাঁরা। ব্রনসনের জীবনে সাফল্য আসার পিছনে স্ত্রীর অবদানের কথা একাধিকবার প্রকাশ্যে স্বীকার করেছেন তিনি।
5
13
২০২১ সালে একটি সাক্ষাৎকারে নিজের সম্পর্কের কথা বলেছিলেন ব্রনসন। সেই সময় তিনি জানান, পেশাদার রেসলার হওয়ার স্বপ্ন পূরণের পথে যখন একের পর এক বাধার মুখে পড়েছেন, তখন পেইজই সবসময় তাঁর পাশে থেকেছেন।
6
13
স্বাধীন রেসলিং শোয়ে অংশ নিতে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো থেকে শুরু করে WWE-তে সুযোগ পাওয়ার দীর্ঘ অপেক্ষা, প্রতিটি কঠিন সময়ে স্ত্রী তাঁকে সমর্থন করেছেন।
7
13
ব্রনসনের কথায়, পেশাদার রেসলার হওয়ার স্বপ্নকে যিনি সবসময় সমর্থন করেছেন এবং তাঁর পাশে থেকেছেন, তিনি হলেন পেইজ। জাপানে গিয়ে দীর্ঘদিন পরিবারের থেকে দূরে থাকার মতো কঠিন সিদ্ধান্তও একসঙ্গে সামলেছেন তাঁরা।
8
13
WWE-তে প্রথম চ্যাম্পিয়নশিপ জয়ের পর রিংয়ে স্ত্রীকে ডেকে নিয়ে এসে আনন্দ ভাগ করে নিয়েছিলেন ব্রনসন। তবে তাঁদের জীবনের সব পথ যে মসৃণ ছিল, এমনটা নয়।
9
13
পরিবার বাড়ানোর স্বপ্ন পূরণ করতে বেশ কিছুটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছিল এই দম্পতিকে। সন্তানধারণের জন্য IVF বা ইন ভিট্রো ফার্টিলাইজেশন পদ্ধতির সাহায্য নেন তাঁরা।
10
13
২০২৩ সালের আগস্টে ব্রনসন নিজেই জানান, দীর্ঘ চিকিৎসার পর সফলভাবে সন্তান আসার খবর পেয়েছেন তাঁরা। তখনই জানা যায়, তাঁদের প্রথম সন্তান কন্যাসন্তান হতে চলেছে। স্ত্রীকে 'অ্যাবসলিউট রকস্টার' বলে উল্লেখ করার পাশাপাশি তাঁকে নিজের জীবনের নায়িকা বলেও অভিহিত করেছিলেন ব্রনসন।
11
13
২০২৪ সালের ফেব্রুয়ারিতে জন্ম হয় তাঁদের মেয়ে দেজার। বাবা হওয়ার পর জীবন সম্পর্কে তাঁর দৃষ্টিভঙ্গি অনেকটাই বদলে গিয়েছিল। ২০২৫ সালের আগস্টে একটি সাক্ষাৎকারে ব্রনসন জানিয়েছিলেন, চোটের কারণে রেসলিং থেকে দূরে থাকার সময় মেয়ের সঙ্গে কাটানো মুহূর্ত তাঁকে মানসিকভাবে শক্তি জুগিয়েছিল।
12
13
এবার দ্বিতীয় সন্তানের অপেক্ষায় ছিল পরিবারটি। কিন্তু তার আগেই ব্রনসনের আকস্মিক মৃত্যুতে অপূর্ণ থেকে গেল তাঁদের বহু স্বপ্ন।
13
13
WWE-র বিবৃতিতে তাঁকে একজন পারিবারিক মানুষ হিসেবে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি স্ত্রী পেইজ, মেয়ে দেজা এবং পরিবারের অন্যান্য সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে সংস্থাটি।