সাপ্তাহিক ছুটির নিয়মে বড়সড় বদল আসতে চলেছে পশ্চিমবঙ্গের স্বীকৃত মাদ্রাসাগুলিতে। এ বার থেকে শুক্রবার আর সাপ্তাহিক ছুটি থাকবে না মাদ্রাসাগুলিতে। সপ্তাহের একমাত্র সাপ্তাহিক ছুটির দিন হবে রবিবার।
2
10
এই মর্মে ২৭ নভেম্বর, শুক্রবার নির্দেশিকা জারি করেছে পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ। নির্দেশিকায় অবিলম্বে নতুন নিয়ম কার্যকর করার কথা জানানো হয়েছে।
3
10
পর্ষদের নির্দেশ অনুযায়ী, রাজ্যের সমস্ত স্বীকৃত মাদ্রাসাকে ২০২৬ সালের নির্ধারিত অ্যাকাডেমিক ক্যালেন্ডার মেনে চলতে হবে। রবিবার ছাড়া সপ্তাহের অন্য কোনও কর্মদিবসে ছুটি রাখা যাবে না। সপ্তাহের বাকি দিনে পঠনপাঠন এবং প্রশাসনিক কাজকর্ম চালু রাখতে হবে।
4
10
রাজ্যের অধিকাংশ সরকারি ও সরকার পোষিত মাদ্রাসায় ইতিমধ্যেই রবিবার সাপ্তাহিক ছুটি হিসেবে পালিত হয়। তবে কয়েকটি মাদ্রাসায় শুক্রবার ছুটি দেওয়া হত। নতুন নির্দেশিকায় সেই নিয়মও বন্ধ করার কথা বলা হয়েছে।
5
10
মাদ্রাসা শিক্ষা পর্ষদের বক্তব্য, রাজ্যের সব স্বীকৃত মাদ্রাসায় একই অ্যাকাডেমিক ক্যালেন্ডার কার্যকর করা এবং পঠনপাঠনের দিনগুলির যথাযথ ব্যবহার নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত।
6
10
পর্ষদের ডেপুটি সেক্রেটারির জারি করা বিজ্ঞপ্তিতে সমস্ত মাদ্রাসার প্রধান, পরিচালন সমিতি এবং প্রশাসকদের নতুন নির্দেশ কঠোরভাবে কার্যকর করার কথা বলা হয়েছে।
7
10
তবে সরকারি ছুটি, ধর্মীয় উৎসব, জাতীয় অনুষ্ঠান কিংবা রাজ্য সরকার ও মাদ্রাসা শিক্ষা পর্ষদের তরফে ঘোষিত বিশেষ ছুটির ক্ষেত্রে এই নির্দেশ প্রযোজ্য হবে না।
8
10
এই সিদ্ধান্ত ঘিরে অবশ্য আপত্তিও উঠেছে। বেঙ্গল মাদ্রাসা কল্যাণ সমিতির আশরাফ হোসেনের দাবি, শুক্রবার জুম্মার নামাজের জন্য কয়েকটি মাদ্রাসায় দীর্ঘদিন ধরেই ছুটির রেওয়াজ রয়েছে।
9
10
তাঁর বক্তব্য, এই প্রথার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠাতাদের ইচ্ছাও জড়িয়ে রয়েছে। হুগলি, মুর্শিদাবাদ ও মালদহের কয়েকটি মাদ্রাসায় এমন নিয়ম চালু রয়েছে বলে তিনি জানিয়েছেন।
10
10
বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। তাঁর বক্তব্য, শুক্রবারের ছুটি বন্ধ করার নির্দেশ সংবিধানে স্বীকৃত সংখ্যালঘু অধিকারকে সংকুচিত করছে।